ফখরুল আলম সাজু
সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় ১০ বছরের ১ কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে আশ্রব আলী (৪০) নামের ১ জনকে গ্রেফতার করেছে ছাতক থানা পুলিশ।
২৫ মার্চ বুধবার মধ্যরাতে বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়, গ্রেফতার হওয়া আশ্রব আলী গোবিন্দগঞ্জ উপজেলার সৈদেরগাঁও ইউনিয়নের বিশ্বম্ভরপুর (নাগড়াখালী) গ্রামের মৃত মজর আলীর ছেলে।
সূত্রে জানা যায়, ২৫ মার্চ বুধবার দুপুরে ওই কন্যা শিশুকে টাকার লোভ দেখিয়ে রাস্তা থেকে তুলে নিয়ে গ্রামের পার্শ্ববর্তী জঙ্গলে সে ওই কন্যা শিশুকে জোরপূর্বক ধর্ষণ করে, এক পর্যায়ে বিষয়টি কাউকে না বলার শর্তে ছেড়ে দেয় ধর্ষক আশ্রব আলী।
এদিকে, বাবা বিহীন শিশুটির মা অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে সংসার পরিচালনা করছিল, শিশুটি বাড়িতে গিয়ে মায়ের কাছে বর্ররোচিত নির্যাতের কথা জানায়, প্রতিকার চেয়ে তাৎক্ষণিক ছাতক থানা পুলিশকে লিখিত অভিযোগ দিলে ওই দিন মধ্য রাতেই আশ্রব আলীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
নির্যাতিতা ওই কন্যা শিশুটিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযুক্ত আশ্রব আলীকে গ্রেফতার ও কোর্টে প্রেরণের সত্যতা নিশ্চিত করেছেন ছাতক থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান।
মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধি: সারাদেশের নেয় ফুলবাড়ীতেও উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট…
আতাউর রহমান, নারায়ণগঞ্জ বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জ বন্দরের কুশিয়ারা এলাকায় নেশাগ্রস্ত এক যুবকের বেপরোয়া আচরণে অগ্নিকাণ্ডের…
যখন সময় ডেস্ক রির্পোট: নিহত সুমন মন্ডল মজ্জৎকোল গ্রামের সিদ্দিক মন্ডলের ছেলে। তিনি আগে একটি…
ফখরুল আলম সাজু রাজধানী ঢাকার আকাশে রাত থেকেই ঘন কালো মেঘে ঢেকে ছিল। ভোরের আলো…
ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে খন্দকার নাঈম আহমেদ ওরফে টিটন…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলা সাতকানিয়া উপজেলায় শাহাদাত হোসেন নামে ১ ব্যবাসীয়কে হাতুড়ি…
This website uses cookies.