Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

সুনামগঞ্জে বিয়ের ১১ দিনের মাথায় নববধূ নিখোঁজ

ফখরুল আলম সাজু

সুনামগঞ্জ জেলা পৌর শহরের জামাইপাড়া এলাকা থেকে বিয়ের মাত্র ১১ দিনের মাথায় এক নববধূ নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে, এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

১৪ মার্চ রবিবার রাতে এ ঘটনায় সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

নিখোঁজ নববধূর নাম জয়া দাস (২০) তিনি জামালগঞ্জ উপজেলার কলোতা গ্রামের বাসিন্দা নিপেশ দাসের মেয়ে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, জয়া দাসের সঙ্গে পুটিয়া গ্রামের হেমেন্দ্র তালুকদারের ছেলে চয়ন তালুকদারের (২৬) বিয়ে হয় ১১ দিন আগে, বিয়ের পর নবদম্পতি বেড়াতে সুনামগঞ্জ শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের জামাই পাড়ায় স্বামীর কাকার বাড়িতে আসেন, সেখান থেকে গতকাল জয়া দাস তার ভাইয়ের সঙ্গে দেখা করার কথা বলে বাড়ি থেকে বের হন, এরপর থেকে তিনি আর বাড়িতে ফেরেননি, অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ নববধূর স্বামী চয়ন তালুকদার জানান, পুলিশের সহায়তার মাধ্যমে দ্রুত আমার স্ত্রী জয়াকে খুঁজে পাওয়ার আশা করছি, একই সঙ্গে কেউ যদি তার সন্ধান পেয়ে থাকেন, তাহলে নিকটস্থ থানায় বা আমাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন সেখ জানান, এই ঘটনায় একটি সাধারণ ডায়েরি নথিভুক্ত করা হয়েছে, পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে এবং নববধূকে খুঁজে বের করার জন্য আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।

saju

Recent Posts

প্রধানমন্ত্রী রাজধানীতে বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, ২ কর্মকর্তা বরখাস্ত

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকার ঈদুল আজহা ২য় দিন প্রধানমন্ত্রী তারেক রহমান কয়েকটি এলাকার রাস্তায়…

22 hours ago

সোনাগাজীতে ঈদের আনন্দে ব্যতিক্রমী উদ্যোগ শিক্ষার্থীর ঘরে পৌঁছালো কোরবানির মাংস

তিমির চন্দ্র দাস, ক্রাইম রির্পোটার ফেনী: ফেনী জেলা সোনাগাজীতে ঈদুল আজহার আনন্দকে আরও অর্থবহ করে…

23 hours ago

ঠাকূরগাঁও জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মন্ত্রী, মির্জা ফখরুল ইসলাম আলমগীর

যখন সময় ডেস্ক রির্পোট: বিএনপির মহাসচিব, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (এলজিআরডি) মন্ত্রী…

24 hours ago

রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলার আসামি সহ গ্রেফতার-৪

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: রাঙ্গামাটি জেলা শহরের সমতা ঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে হত্যা…

1 day ago

ফরিদপুরে কোরবানির মাংস ভাগাভাগি নিয়ে ভাঙ্গায় ২ পক্ষের সংঘর্ষ আহত ৩৫

ফখরুল আলম সাজু ফরিদপুর জেলা ভাঙ্গা উপজেলা আলগী ইউনিয়নের পবিত্র ঈদুল আজহার কোরবানির মাংস ভাগাভাগিকে…

1 day ago

নীলফামারীতে ১ তরুণীর আত্মহত্যা, এলাকায় নেমে এসেছে শোকের ছায়া

ফখরুল আলম সাজু নীলফামারী জেলা ডোমার উপজেলার আরডিআরএস মোড় সংলগ্ন মোলানী পাড়ায় শাপলা আক্তার (১৮)…

1 day ago

This website uses cookies.