ফখরুল আলম সাজু
রাজধানী ঢাকা ডেমরা এলাকা থেকে ১টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, গুলি ও বিপুল পরিমাণ মাদক সহ ২ জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০ একই সময়ে পৃথক অভিযানে যাত্রাবাড়ী এলাকা থেকে ১ ছিনতাইকারীকে আটক করা হয়েছে।
১২ মার্চ বৃহস্পতিবার রাজধানী ঢাকার যাত্রাবাড়ীতে র্যাব-১০ এর সিপিসি-১ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এস এম হাসান সিদ্দিকী।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১১ মার্চ বুধবার রাজধানী ঢাকার ডেমরা থানার সারুলিয়া এলাকার মৃধাপাড়া এলাকায় অভিযান চালায় র্যাব-১০ এর ১টি দল, এ সময় তল্লাশি চালিয়ে ৩ হাজার ৮৬৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৯টি মোবাইল ফোন, ১১ পুরিয়া হেরোইন ও প্রায় ২৭৮ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪০ লাখ ৫০ হাজার টাকা।
এ ঘটনায় ফাহিম হোসেন (২৯) নামে ১ জনকে গ্রেফতার করা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানান র্যাব।
র্যাব-১০ আরো জানান, অভিযানের পর ফেরার পথে ডেমরার সারুলিয়া জোকা সাদিয়া বাস স্ট্যান্ড এলাকায় সন্দেহ ভাজন ১ ব্যক্তিকে আটক করা হয়, পরে তার দেহ তল্লাশি করে ১টি দেশীয় তৈরি ধারালো অস্ত্র ও ১টি ছুরি উদ্ধার করা হয়, এ সময় হাসিবুল হাসান ওরফে শান্ত (২৬) নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়, তিনি স্থানীয় এলাকায় ছিনতাইয়ের সঙ্গে জড়িত রয়েছেন বলে জানিয়েছে র্যাব।
এছাড়া একই রাতে যাত্রাবাড়ী থানার দনিয়া এলাকায় পৃথক অভিযানে ছিনতাইয়ের প্রস্তুতি কালে মামুন মিয়া (২১) নামে ১ ব্যক্তিকে গ্রেফতার করা হয়, তার কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
র্যাবের এই কর্মকর্তা বলেন, রাজধানীতে মাদক ও ছিনতাই প্রতিরোধে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে, গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা হোমনায় স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে গৃহবধূকে (১৮) ধর্ষণকাণ্ডে তোলপাড়…
দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা ফুলগাজী উপজেলায় প্রায় ১ কোটি ৩ লক্ষ…
যখন সময় ডেস্ক রির্পোট: সুন্দরবন শ্যামনগর উপজেলার সাতক্ষীরা রেঞ্জে অস্ত্র ও গোলাবারুদ সহ কুখ্যাত ডাকাত…
যখন সময় ডেস্ক রির্পোট: মুন্সীগঞ্জ জেলা টঙ্গীবাড়ী উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে ১ কিশোর ও যুবকের…
মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ…
দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরামে রোগীদের জন্য সরকারের বরাদ্দকৃত কমিউনিটি ক্লিনিকের…
This website uses cookies.