স্বাস্থ্য

পরশুরামে ঘটনা তদন্তে কমিটি কমিউনিটির ক্লিনিকের ঔষুধ মিলল সড়কে

দেলোয়ার হোসেন,
ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি:

ফেনী জেলা পরশুরামে রোগীদের জন্য সরকারের বরাদ্দকৃত কমিউনিটি ক্লিনিকের বিপুল পরিমাণ ঔষুধ সড়কের পাশে পড়ে থাকতে দেখা গিয়েছে, বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়ার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ ৪ সদস্যের ১টি তদন্ত কমিটি গঠন করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১৪ এপ্রিল মঙ্গলবার বিকালে পরশুরাম পৌরসভার বাউরখুমা কমিউনিটি ক্লিনিকের উত্তর পাশে বিলোনিয়া সড়কে বিপুল পরিমাণ সরকারি ঔষুধ পড়ে থাকতে দেখেন পথচারীরা, এর মধ্যে বেশির ভাগ ঔষুধ মেটফরিন ৫০০ এমজির ট্যাবলেটের পাতা, খবরটি ছড়িয়ে পড়লে গ্রামবাসী সেখানে ভিড় জমান।

বাউরখুমা গ্রামের বাসিন্দা পল্লী চিকিৎসক সৌরভ হোসেন জানান, ক্লিনিকে চিকিৎসার জন্য গেলে প্রায়ই ঔষুধ নেই বলে রোগীদের ফিরিয়ে দেওয়া হয়, অথচ সেই ওষুধই এভাবে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে।

তিনি বলেন, এপ্রিল মাস পর্যন্ত ঔষুধ গুলোর মেয়াদ রয়েছে, ফেলে দেওয়া ঔষুধের দাম প্রায় ৮-১০ হাজার টাকা মূল্য বলে ধারণা করা হচ্ছে, এগুলো ডায়াবেটিস নিরাময়ে ব্যবহৃত হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে, কমিউনিটি ক্লিনিক গুলোতে গ্রামীণ জনগণকে প্রাথমিক স্বাস্থ্যসেবা ও বিনামূল্যে ঔষুধ প্রদান করা হয়, সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকে এবং কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারের মাধ্যমে ইপিআই টিকা, মা ও শিশু স্বাস্থ্য এবং সাধারণ রোগীদের ঔষুধ সহ প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।

সরকারি ভাবে কমিউনিটি ক্লিনিক গুলোতে ২৪ ধরনের ওষুধ প্রদান করা হয়, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার ঔষুধ গুলো গ্রহণ ও বিতরণ করেন।

এ বিষয়ে কথা বলতে বাউরখুমা কমিউনিটি ক্লিনিকের দায়িত্বে থাকা কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার শারমিন মমতাজের সাথে মোবাইল ফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

এদিকে এ ঘটনার পর বিষয়টি যথাযথ তদন্ত করতে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এনেস্থিসিয়া কনসালটেন্ট সহকারী অধ্যাপক ডা: আবুল হাসেম বাদলকে প্রধান করে ৪ সদস্যের ১টি কমিটি গঠন করা হয়েছে।

পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ এমদাদুল হক বলেন, বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করে ৩ দিনের মধ্যে প্রতিবেদন প্রদানের জন্য বলা হয়েছে।

ঔষুধ গুলো সংশ্লিষ্ট কমিউনিটি ক্লিনিকের কিনা সেটি নিশ্চিত হওয়ার পরে কর্তৃপক্ষের কাছে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রতিবেদন পাঠানো হবে।

saju

Recent Posts

দীর্ঘদিনের অবহেলায় পড়ে থাকা রাস্তা সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধ

মোঃ রাব্বি হাসান দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার ৪ নং ওয়ার্ড এ অবস্থিত নিমতলা…

4 hours ago

সিলেটে একসঙ্গে ১২৬ তরুণ-তরুণীর বিয়ে

যখন সময় ডেস্ক রিপোর্ট: সমাজের পিছিয়ে পড়া ১২৬ জন হতদরিদ্র, এতিম ও অসহায় তরুণ-তরুণীর জীবনে…

4 hours ago

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

স্টাফ রিপোর্টার রংপুর: আজ (১৭ এপ্রিল) ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অবিস্মরণীয়…

5 hours ago

সীমান্ত রক্ষার পাশাপাশি এবার আগুন নিয়ন্ত্রণেও কাজ করছে বিজিবি সদস্যরা

মোঃ রাব্বি হাসান দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার (২৯ বিজিবি) এর অধীনস্থ আমড়া বিওপি…

5 hours ago

সূত্রাপুরে ডিবি পরিচয়ে সাড়ে ১১ লক্ষ টাকা আত্মসাৎ গ্রেফতার ১

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা সূত্রাপুর এলাকায় ভুয়া গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে প্রতারণা করে ১১…

21 hours ago

গাজীপুরে প্রকাশ্যে ছুরিকাঘাত, রাজনৈতিক ছত্রছায়ায় দাপট, আতঙ্কে পরিবার

ফখরুল আলম সাজু গাজীপুরের এরশাদ নগর এলাকায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনায় চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে…

23 hours ago

This website uses cookies.