জাতীয়

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

স্টাফ রিপোর্টার
রংপুর:

আজ (১৭ এপ্রিল) ঐতিহাসিক মুজিবনগর দিবস।

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে (মুজিবনগর) স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে। দিনটি উপলক্ষে বিগত বছরগুলোতে সরকারি নানা আয়োজন থাকলেও এবার কোনো কর্মসূচি পালিত হচ্ছে না।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি ও তাজউদ্দীন আহমদকে প্রধানমন্ত্রী করে মুজিবনগর সরকার গঠন করা হয়। প্রধান সেনাপতি নিযুক্ত করা হয় এম এ জি ওসমানীকে। এই সরকার ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয় এবং আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশকে একটি রাষ্ট্র হিসেবে তুলে ধরে, যার ফলে এই সরকারকে ‘স্বাধীনতার আতুর ঘর’ বলা হয় 

শপথ গ্রহণের স্থান ছিল মেহেরপুরের বৈদ্যনাথতলা। তৎকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ এই স্থানটির নামকরণ করেন ‘মুজিবনগর’ হিসেবে। শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে ‘গার্ড অব অনার’ দেন ১২ জন আনসার সদস্য।

১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর বর্বরোচিত হামলা চালানোর পর ১০ এপ্রিল আনুষ্ঠানিক ভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠন করা হয়। মুজিবনগর সরকারের নেতৃত্বে ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়।

saju

Recent Posts

পরশুরামে ঘটনা তদন্তে কমিটি কমিউনিটির ক্লিনিকের ঔষুধ মিলল সড়কে

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরামে রোগীদের জন্য সরকারের বরাদ্দকৃত কমিউনিটি ক্লিনিকের…

4 hours ago

দীর্ঘদিনের অবহেলায় পড়ে থাকা রাস্তা সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধ

মোঃ রাব্বি হাসান দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার ৪ নং ওয়ার্ড এ অবস্থিত নিমতলা…

4 hours ago

সিলেটে একসঙ্গে ১২৬ তরুণ-তরুণীর বিয়ে

যখন সময় ডেস্ক রিপোর্ট: সমাজের পিছিয়ে পড়া ১২৬ জন হতদরিদ্র, এতিম ও অসহায় তরুণ-তরুণীর জীবনে…

4 hours ago

সীমান্ত রক্ষার পাশাপাশি এবার আগুন নিয়ন্ত্রণেও কাজ করছে বিজিবি সদস্যরা

মোঃ রাব্বি হাসান দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার (২৯ বিজিবি) এর অধীনস্থ আমড়া বিওপি…

5 hours ago

সূত্রাপুরে ডিবি পরিচয়ে সাড়ে ১১ লক্ষ টাকা আত্মসাৎ গ্রেফতার ১

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা সূত্রাপুর এলাকায় ভুয়া গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে প্রতারণা করে ১১…

21 hours ago

গাজীপুরে প্রকাশ্যে ছুরিকাঘাত, রাজনৈতিক ছত্রছায়ায় দাপট, আতঙ্কে পরিবার

ফখরুল আলম সাজু গাজীপুরের এরশাদ নগর এলাকায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনায় চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে…

23 hours ago

This website uses cookies.