জাতীয়

ফেনীতে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও সেনা ব্রিগেড স্থাপনের দাবি

ফখরুল আলম সাজু

১১ মার্চ বুধবার প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছে এবি পার্টির প্রতিনিধি দল, দুপুরে দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর সংসদ ভবন কার্যালয়ে সাক্ষাৎ করতে যান।

দীর্ঘদিনের রাজনৈতিক বঞ্চনা, স্বৈরশাসন ও আগস্ট বিপ্লব পরবর্তী অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষে জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশের দায়িত্ব প্রাপ্ত হওয়ায় তারেক রহমানকে অভিনন্দন জানান মজিবুর রহমান মঞ্জু।

সাক্ষাতে ফেনীতে নিজের নির্বাচনী এলাকার পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে একটি চিঠি হস্তান্তর করেন এবি পার্টির চেয়ারম্যান, প্রধানমন্ত্রী ধৈর্য সহকারে নেতৃবৃন্দের কথা শোনেন এবং সৌহার্দ্যপুর্ণ পরিবেশে বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান এবি পার্টিকে ধন্যবাদ জানিয়ে দেশ ও জনগণের পক্ষে ইতিবাচক রাজনীতির ওপর গুরুত্ব দেন, ফেনীকে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান এখানকার দাবি বাস্তবায়নে নিজের আগ্রহের কথা জানান, নেতৃবৃন্দ জুলাই আগস্টের উত্তাল সময়ের স্মৃতিচারণ করেন।

এবি পার্টির প্রতিনিধি দলে ছিলেন, দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর (অব) আব্দুল ওহাব মিনার, সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং দফতর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা।

জাতীয় ইস্যু ছাড়াও নিজের নির্বাচনী এলাকা ও প্রধানমন্ত্রীর তারেক রহমান নানার জেলা এবং ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জেলা ফেনীর জন্য কিছু সুপারিশ তুলে ধরেন মঞ্জু।

সেগুলো হল:- ১. ফেনীতে একটি বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন।

২. ফেনী ২৫০ শয‍্যা বিশিষ্ট সদর হাসপাতালকে ৫০০ শয‍্যায় উন্নীত করা এবং মেডিকেল কলেজ হাসপাতালে রূপান্তর করা।

৩. ভূ-রাজনৈতিক ও যোগাযোগের গুরুত্ব বিবেচনায় ফেনীতে একটি এয়ারপোর্ট এবং সেনা ব্রিগেড স্থাপন করা।

৪. ফেনীকে বন‍্যার করাল গ্রাস থেকে মুক্তকরণ, ফেনী শহরের জলাবদ্ধতা নিরসন, শহরের গ‍্যাস সংকট দূরীকরণ, ফেনীর বিসিক শিল্পনগরীকে আধুনিকায়ন সহ কিশোর গ‍্যাং, মাদকের দৌরাত্ম্য, অবৈধ মাটির ব‍্যবসা বন্ধ, মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ টেকসই ভাবে নির্মাণে ব্যবস্থা গ্রহন, ফেনীতে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণ, দীর্ঘ দিন বন্ধ থাকা দোস্ত টেক্সটাইল মিল চালুসহ শহরের ময়লার ডিপো স্থানান্তরে পরিকল্পিত পদক্ষেপ গ্রহণ।

৫. দূর্ঘটনা প্রবন ফেনীর লালপোল এবং অসহনীয় যানজট নিরসনে ফেনী শহরের রেলগেট এলাকায় ফ্লাইওভার বা আন্ডারপাস নির্মাণের পদক্ষেপ গ্রহণ।

এসব দাবি বাস্তবায়নে শিজ্ঞির কাজ শুরুর আশ্বাস দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

saju

Recent Posts

কুমিল্লায় স্বামীর কাছ থেকে গৃহবধূকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ

ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা হোমনায় স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে গৃহবধূকে (১৮) ধর্ষণকাণ্ডে তোলপাড়…

3 hours ago

ফুলগাজীতে ১ কোটি ৩ লক্ষ টাকার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি রফিকুল আলম মজনু

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা ফুলগাজী উপজেলায় প্রায় ১ কোটি ৩ লক্ষ…

3 hours ago

সুন্দরবনে গোলা-বারুদ সহ কুখ্যাত ডাকাত দলের সক্রিয় সদস্য‌ আটক

যখন সময় ডেস্ক রির্পোট: সুন্দরবন শ্যামনগর উপজেলার সাতক্ষীরা রেঞ্জে অস্ত্র ও গোলাবারুদ সহ কুখ্যাত ডাকাত…

3 hours ago

মুন্সীগঞ্জে বজ্রপাতে ২ জনের মৃত্যু

যখন সময় ডেস্ক রির্পোট: মুন্সীগঞ্জ জেলা টঙ্গীবাড়ী উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে ১ কিশোর ও যুবকের…

4 hours ago

রূপগঞ্জে পুলিশের অভিযানে নারী মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা ও হেরোইন

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ…

4 hours ago

পরশুরামে ঘটনা তদন্তে কমিটি কমিউনিটির ক্লিনিকের ঔষুধ মিলল সড়কে

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরামে রোগীদের জন্য সরকারের বরাদ্দকৃত কমিউনিটি ক্লিনিকের…

10 hours ago

This website uses cookies.