সারাদেশ

ফেনী ফুলগাজীর মুন্সীরহাটে আগুনে পুড়ে খড়ের গাদা ক্ষতিগ্রস্ত

দেলোয়ার হোসেন,
ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি:

ফেনী জেলার ফুলগাজী উপজেলার মুন্সিরহাটের দক্ষিণ তারালিয়া গ্রামে অগ্নিকাণ্ডে একটি খড়ের গাদা পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

১০ মার্চ মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে, ক্ষতিগ্রস্ত খড়ের গাদার মালিক ওমর মিয়া, তিনি দক্ষিণ তারালিয়া গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায় যে, বিকেলের দিকে হঠাৎ খড়ের গাদায় আগুনের সূত্রপাত হলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে, এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে পানি ও মাটি নিক্ষেপ করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং কিছু সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতা বশত ফেলা বিড়ি বা সিগারেটের আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে, তবে আগুনে খড়ের গাদার একটি অংশ পুড়ে গেলেও সুনির্দিষ্ট ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের প্রধান ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. তারেকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।

এদিকে স্থানীয়রা জানান, শুষ্ক মৌসুমে খড়, খড়ি ও দাহ্য বস্তু খোলা জায়গায় রাখার কারণে এ ধরনের অগ্নিকাণ্ডের ঝুঁকি বেড়ে যায়, তাই ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে সবাইকে আরও সতর্ক থাকার পাশাপাশি নিরাপত্তামূলক ব্যবস্থা জোরদার করার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

saju

Recent Posts

মুন্সীগঞ্জে বজ্রপাতে ২ জনের মৃত্যু

যখন সময় ডেস্ক রির্পোট: মুন্সীগঞ্জ জেলা টঙ্গীবাড়ী উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে ১ কিশোর ও যুবকের…

6 minutes ago

রূপগঞ্জে পুলিশের অভিযানে নারী মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা ও হেরোইন

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ…

20 minutes ago

পরশুরামে ঘটনা তদন্তে কমিটি কমিউনিটির ক্লিনিকের ঔষুধ মিলল সড়কে

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরামে রোগীদের জন্য সরকারের বরাদ্দকৃত কমিউনিটি ক্লিনিকের…

6 hours ago

দীর্ঘদিনের অবহেলায় পড়ে থাকা রাস্তা সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধ

মোঃ রাব্বি হাসান দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার ৪ নং ওয়ার্ড এ অবস্থিত নিমতলা…

7 hours ago

সিলেটে একসঙ্গে ১২৬ তরুণ-তরুণীর বিয়ে

যখন সময় ডেস্ক রিপোর্ট: সমাজের পিছিয়ে পড়া ১২৬ জন হতদরিদ্র, এতিম ও অসহায় তরুণ-তরুণীর জীবনে…

7 hours ago

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

স্টাফ রিপোর্টার রংপুর: আজ (১৭ এপ্রিল) ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অবিস্মরণীয়…

7 hours ago

This website uses cookies.