স্টাফ রিপোর্টার
রংপুর:
মন্ত্রণালয়ের বদলির আদেশ জারির প্রায় ৪ মাস পার হলেও নতুন কর্মস্থলে যোগদান করেননি পঞ্চগড়ের বোদা উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা এ.কে.এম ওয়াহিদুজ্জামান। এ ঘটনায় তাকে পত্র প্রাপ্তির ৩ কর্মদিবসের মধ্যে বদলীকৃত কর্মস্থলে যোগদানের জন্য কঠোর নির্দেশ দিয়েছে মহিলা বিষয়ক অধিদপ্তর।
মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জিনাত আরা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
জানা গেছে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ২৭ নভেম্বর ২০২৫ তারিখের ৩২.০০.০০০০.০২৮.১২.০০৭.২৪ (অংশ-০৮).৩২২ নম্বর স্মারকে জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে বোদা উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা এ.কে.এম ওয়াহিদুজ্জামানকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে বদলি করা হয়।
তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি এখন পর্যন্ত বদলীকৃত কর্মস্থলে যোগদান করেননি বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে। এমতাবস্থায়, তাকে পত্র প্রাপ্তির ০৩ (তিন) কর্মদিবসের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে যোগদান করার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে বদলির আদেশ অমান্য করে দীর্ঘদিন কর্মস্থলে না যাওয়ায় প্রশাসনিক মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে তার বিরুদ্ধে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
যখন সময় ডেস্ক রির্পোট: মুন্সীগঞ্জ জেলা টঙ্গীবাড়ী উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে ১ কিশোর ও যুবকের…
মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ…
দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরামে রোগীদের জন্য সরকারের বরাদ্দকৃত কমিউনিটি ক্লিনিকের…
মোঃ রাব্বি হাসান দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার ৪ নং ওয়ার্ড এ অবস্থিত নিমতলা…
যখন সময় ডেস্ক রিপোর্ট: সমাজের পিছিয়ে পড়া ১২৬ জন হতদরিদ্র, এতিম ও অসহায় তরুণ-তরুণীর জীবনে…
স্টাফ রিপোর্টার রংপুর: আজ (১৭ এপ্রিল) ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অবিস্মরণীয়…
This website uses cookies.