Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ পালিত

স্টাফ রিপোর্টার রংপুর

সকালে আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এ যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু হওয়া র‌্যালিটি প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে।

র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।

এসময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেন, নারীর ক্ষমতায়ন ও ন্যায্য অধিকার নিশ্চিত করা ছাড়া একটি ন্যায়ভিত্তিক ও টেকসই সমাজ গঠন সম্ভব নয়। নারী ও কন্যাশিশুর নিরাপত্তা, মর্যাদা এবং সমান সুযোগ নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে সচেতনতা সৃষ্টি এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠনের মাধ্যমে নারীর অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কবি হেয়াত মামুদ ভবনের সামনে ‘সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি বোর্ড’ স্থাপন করা হয়। সেখানে শিক্ষক ও শিক্ষার্থীরা নারীর অধিকার, সুরক্ষা এবং বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্যে তাদের স্বতঃস্ফূর্ত মতামত ও অঙ্গীকার ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম, জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান কুন্তলা চৌধুরী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক নিয়ামুন নাহারসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণসহ উপস্থিত সাংবাদিকবৃন্দ।

Md Akash Hossain

Recent Posts

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকবে না, স্বরাষ্ট্রমন্ত্রী

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলা সীতাকুণ্ড উপজেলা জঙ্গল সলিমপুরে যারা বিভিন্ন কারণে বসতি…

5 hours ago

নোয়াখালীতে শেখ হাসিনা কে গালির প্রতিক্রিয়ায় এনসিপি নেতাকে জনতার গণধোলাই

ফখরুল আলম সাজু নোয়াখালীতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা কে কটুক্তি ও বিদ্রূপ করে গালাগালি…

6 hours ago

ঠাকুরগাঁওয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী নিখোঁজ

ফখরুল আলম সাজু ঠাকুরগাঁও জেলা সদর উপজেলার আকচা ইউনিয়নের বন্দরপাড়া এলাকায় ১ অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যুকে…

6 hours ago

বেগমগঞ্জে যুবককে পিটিয়ে হত্যার প্রতিবাদে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ

হাফিজুর রহমান নোয়াখালী জেলা বিশেষ প্রতিনিধি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামে জুবায়ের হোসেন…

6 hours ago

দুধিয়াবাড়ি এলাকায় রেললাইনের পাশে যুবকের মাথাকাটা মরদেহ, পকেটে মিললো চিরকুট

স্টাফ রিপোর্টার রংপুর: আজ (৩১ মে) রবিবার সকালে রংপুরের পীরগাছা উপজেলার দুধিয়াবাড়ি এলাকায় রেললাইনের পাশ…

6 hours ago

দিনাজপুরের ফুলবাড়ীতে গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে পিতা ও পুত্র আহত

মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় জমির বিরোধপূর্ণ অংশে ঝড়ের কারণে পড়ে যাওয়া…

7 hours ago

This website uses cookies.