জান্নাতুল ফাহিমা তানহা
নিজেস্ব প্রতিনিধি:
ফেনী জেলা সোনাগাজী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠন করায় ফেনীর সোনাগাজী সরকারি কলেজ প্রাঙ্গণে আনন্দ উল্লাস ও মিষ্টি বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, সোনাগাজী সরকারি কলেজ শাখা।
১৬ ফেব্রুয়ারী সোমবার সকালে কলেজ ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে এই মিষ্টি বিতরণ কর্মসূচি পালন করা হয়।
বিএনপির এই বিজয়কে গণতান্ত্রিক বিজয় হিসেবে আখ্যা দিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা জানান, এটি দেশের আপামর জনসাধারণের আশা-আকাঙ্ক্ষারই প্রতিফলন, দীর্ঘ প্রতীক্ষার পর জনগণের সরকার প্রতিষ্ঠিত হওয়ায় কলেজের সাধারণ শিক্ষার্থীদের মাঝেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
মিষ্টি বিতরণ কালে ছাত্রদলের নেতৃবৃন্দ বলেন, আমরা বিশ্বাস করি, নতুন সরকার দেশে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করবে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং শিক্ষার্থীদের যৌক্তিক অধিকার আদায়ে এই সরকার কার্যকর ভূমিকা রাখবে, আমরা সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে শিক্ষার উন্নয়নে কাজ করতে অঙ্গীকারবদ্ধ।
কর্মসূচি চলাকালীন ছাত্রদলের পক্ষ থেকে সকল শিক্ষক, শিক্ষার্থী ও শুভানুব্যায়ীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানানো হয়।
তারা উল্লেখ করেন যে, সাধারণ শিক্ষার্থীদের ভালোবাসা ও সমর্থনই তাদের মূল প্রেরণা, আগামী দিনে সোনাগাজী সরকারি কলেজকে একটি আধুনিক ও মেধাবান শিক্ষাঙ্গন হিসেবে গড়ে তুলতে তারা নিরলসভাবে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দেন।
উক্ত মিষ্টি বিতরণ অনুষ্ঠানে কলেজ শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ফখরুল আলম সাজু বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছেন…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলার পতেঙ্গা এলাকায় কোস্ট গার্ড এর বিশেষ অভিযান চালিয়ে…
তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা সোনাগাজী পৌরসভার ময়লা-আবর্জনা মতিগঞ্জ ইউনিয়নের ঘনবসতিপূর্ণ এলাকায়…
মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচংয়ে এক পুলিশ সদস্যকে দায়িত্ব পালনকালে কুপিয়ে জখম করেছে…
ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া উপজেলা উত্তর তেতাভূমি এলাকায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৮০…
ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা বরুড়া উপজেলায় ১ নারকীয় ঘটনায় মাত্র ৬ বছর বয়সী ১টি…
This website uses cookies.