Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

টেকনাফে যৌথ বাহিনী অভিযানে বিদেশী পিস্তল ও ৫০ হাজার ইয়াবা সহ গ্রেফতার-১

ফখরুল আলম সাজু

কক্সবাজার জেলা টেকনাফ উপজেলা নৌ বাহিনী ও যৌথ বাহিনীর অভিযানে একটি বিদেশি পিস্তল ও ৫০ হাজার ইয়াবা সহ ১ জনকে গ্রেফতার করেন।

১৯ই জানুয়ারী সোমবার রাত অনুমানিক ৮টার সময় টেকনাফ মডেল থানা পুলিশ ও নৌবাহিনীর একটি চৌকস দল যৌথ অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, টেকনাফ থানাধীন নীলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চৌধুরীপাড়া ব্রিজের পশ্চিম পাশে খালি স্থানে অস্ত্রধারী সন্ত্রাসী ও গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামি মোঃ রফিক প্রকাশ বার্মাইয়া রফিক অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সহ অবস্থান করছে।

এই তর্থের ভিত্তিতে সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানার পুলিশ ও নৌ বাহিনীর যৌথ টিম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করে মোহাম্মদ রফিক প্রকাশ বার্মাইয়া রফিক (৪৫) কে একটি বস্তাসহ আটক করে।

পরবর্তীতে তার দেহ তল্লাশি কালে তার হেফাজতে থাকা ১টি অবৈধ বিদেশী পিস্তল ও ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামি মোহাম্মদ রফিক এর বিরুদ্ধে অস্ত্র মামলা ১টি, মাদক মামলা ৩টি ও ১টি হত্যা মামলা সহ মোট ৫টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে।

টেকনাফ মডেল থানা পুলিশ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস জানিয়েছেন, গ্রেফতারকৃত মোঃ রফিক (৪৫) পিতা: আব্দুল কাদের, মাতা: আমেনা খাতুন, সাং ওয়াব্রাং ৩ নম্বর ওয়ার্ড, নীলা টেকনাফ উপজেলা, কক্সবাজার এবং তার বর্তমান ঠিকানা হোয়াইক্যাং, টেকনাফ, কক্সবাজার বলে জানিয়েছেন।

saju

Recent Posts

শাশুড়ির পরকীয়া ফাঁস করে দেওয়ায় গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা

ফখরুল আলম সাজু সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় শাশুড়ির পরকীয়া গৃহবধূ দেখে তা ফাঁস করে দেওয়ায়…

8 hours ago

হোমনায় ৬০ কেজি গাঁজা সহ প্রাইভেট কার জব্দ, চালক পলাতক

মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলা হোমনা থানা সাদ্দাম বাজার এলাকায় অভিযান চালিয়ে ৬০…

9 hours ago

ফুলগাজীতে পুলিশের অভিযান ইয়াবা সহ আটক-২

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা ফুলগাজী উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে ৫ পিস…

11 hours ago

কুমিল্লায় র‌্যাবের অভিযানে অস্ত্রধারী সন্ত্রাসী বিদেশী পিস্তল সহ গ্রেফতার-১

ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা নগরীর ২য় মুরাদপুর এলাকায় অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তল ও…

11 hours ago

অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে দেশসেরা তালিকায় কুমিল্লা জেলা পুলিশ, ৩য় স্থান অর্জন করল

ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার ও অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে…

11 hours ago

আবহাওয়া অফিসের নতুন বার্তা ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখী ঝড়

যখন সময় ডেস্ক রির্পোট: মে মাসের দ্বিতীয়ার্ধে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে,…

11 hours ago

This website uses cookies.