ব্রেকিং নিউজ

চট্টগ্রামের হাটহাজারীতে সম্পত্তির দ্বন্ধে পিতার মরদেহ দাফনে বাধা সন্তানদের

ফখরুল আলম সাজু
ক্রাইম রিপোর্টার:

চট্টগ্রামের হাটহাজারীতে সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা নিয়ে চরম বিরোধের জেরে বাবার মরদেহ দাফনে বাধা দিয়েছে এক সংসারের সন্তানরা, অপর সংসারের সন্তানেরা লাশ দাফন করতে চাইলেও তাদের সম্পত্তি লিখে না দেয়া পর্যন্ত দাফন করতে দিচ্ছে না সম্পত্তি থেকে বঞ্চিত সন্তানেরা, হাটহাজারী পৌরসভার ৬নং ওয়ার্ডের ফটিকা এলাকায় এ ঘটনাটি ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, পূর্ব মেখল ৫নং ওয়ার্ডের মরহুম দানা মিয়া সওদাগরের বাড়ির মৃত নকশু মিয়ার বড় পুত্র ও হাটহাজারী পৌরসভার ৬নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা মোঃ সেকান্দর (৭২) গতকাল শনিবার সকাল ৬টার দিকে মারা যান, মৃত্যুকালে তিনি দুই সংসারে মোট ৮ সন্তান রেখে গেছেন।

স্থানীয় বাসীরা জানান, মৃত্যুর আগে সেকান্দর মিয়া তার সব সম্পত্তি দ্বিতীয় স্ত্রী ও তার সন্তানদের নামে হেবা রেজিস্ট্রি করে দেন, এ নিয়ে প্রথম সংসারের পাঁচ সন্তান এবং দ্বিতীয় সংসারের তিন সস্তানের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিলো।

বাবার মৃত্যুর পর দ্বিতীয় স্ত্রীর সন্তানরা দাফনের আয়োজন করলে প্রথম স্ত্রীর সন্তানরা এতে বাধা দেয়, তারা সম্পত্তি সুষ্ঠু ভাগ বন্টন না হওয়া পর্যন্ত মরদেহ দাফন করতে দিবেন না বলে ঘোষণা দেন।

সেকান্দর মিয়ার লাশ ফ্রিজার গাড়িতে ৩৬ ঘন্টা পর্যন্ত ঘরের সামনে রাখা ছিলো, প্রথম স্ত্রীর সন্তানদের দাবি তাদের সম্পত্তি লিখে না দেয়া পর্যন্ত তাদের পিতার লাশ দাফন করতে দিবে না।

সেকান্দার মিয়ার প্রথম স্ত্রীর মেয়ে আয়শা বলেন, বাবা আমাদের প্রাপ্য সম্পত্তি থেকে আমাদেরকে বঞ্চিত করে, সব সম্পত্তি তার দ্বিতীয় স্ত্রী ও সন্তাদের দিয়ে গিয়েছেন, আমরা সম্পত্তির উপযুক্ত ভাগ চাই।

অপর দিকে দ্বিতীয় স্ত্রীর সন্তান ইমতিয়াজ জানান, বাবার লাশ আগে দাফন করা হোক, এরপর পরে আমরা বৈঠকে বসে সমাধান করবো।

মৃত ব্যাক্তির লাশ দাফন না করার ঘটনার খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশের এস আই জালাল ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সাথে কথা বলে বিষয়টির সুষ্ঠু সমাধানের চেষ্টা করেন বলে জানান।

এদিকে বেলা চারটা দশ মিনিটের দিকে এলাকার জানান, থানা পুলিশ সহ উভয় পক্ষের সাথে বসে একটা স্টাম্প করা হয়েছে, মৃতদেহ দাফনের পর সম্পত্তির সুষ্ঠু সমাধানের লক্ষ্যে বৈঠকে উভয় পক্ষ মিলিত হবেন, এবং আজ বাদে মাগরিব মরহুমের জানাযা নামাজের সময় ঘোষণা করা হয়।

পরে মরহুমের গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হবে বলেও জানান তিনি।

হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাছে এই বিষয় জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

saju

Recent Posts

সিলেটে পুলিশের অভিযানে ইয়াবা সহ আটক ১

ফখরুল আলম সাজু সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ২ হাজার ৮০০ পিস ইয়াবা…

2 hours ago

আমজাদ হাটে টপসয়েল রক্ষা ও অবৈধ মাটি কাটা প্রতিরোধে অভিযান

ফখরুল আলম সাজু ফেনী জেলা ফুলগাজী উপজেলায় ফসলি জমির উর্বরতা রক্ষা এবং অবৈধভাবে মাটি কাটা…

2 hours ago

ফেনীতে স্কুল ছাত্রকে পিটিয়ে আহত

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা ফুলগাজী উপজেলায় ১ স্কুল ছাত্রকে মারধরের অভিযোগ…

3 hours ago

মাধবপুরে ২ কোটি টাকার ভারতীয় ঔষুধ ও ফুচকা জব্দ

যখন সময় ডেস্ক রিপোর্ট: হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় ২ কোটি টাকার ঔষুধ ও ফুচকা জব্দ…

3 hours ago

অবশেষে সম্পূর্ণ ভাবে বন্ধ হল বড় প্রক্রিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন

মোঃ রাব্বি হাসান, দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি…

3 hours ago

যাত্রাপুরে দিনব্যাপী দুর্গম চরাঞ্চলে দুঃস্থ ও অসহায় মানুষের পাশে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, উপকৃত ৫ শতাধিক মানুষ

স্টাফ রিপোর্টার  রংপুর  আজ (২৩ এপ্রিল) বৃহস্পতিবার দিনভর কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চর যাত্রাপুর…

19 hours ago

This website uses cookies.