মোঃ মাহবুবুর রহমান,
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি সোমবার সন্ধ্যায় (৩ নভেম্বর ২০২৫) নারায়ণগঞ্জ জেলার চারটি সংসদীয় আসনের প্রার্থী ঘোষণা করেছে। দীর্ঘদিনের রাজনৈতিক আলোচনা ও প্রত্যাশার পর আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পেয়েছেন, মোঃ মোস্তাফিজুর রহমান ভুঁইয়া (দিপু), নজরুল ইসলাম আজাদ, আজহারুল ইসলাম মান্নান এবং মাসুদুজ্জামান মাসুদ।
মনোনয়ন ঘোষণার খবর প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে নারায়ণগঞ্জে রাজনৈতিক উত্তাপ বৃদ্ধি পায়। গতকাল সন্ধ্যা থেকে রাত পর্যন্ত নগর ও উপজেলার বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখা যায়। মসজিদে দোয়া মাহফিল, মিষ্টি বিতরণ এবং সংক্ষিপ্ত র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মনোনীত প্রার্থীরা ঘোষণার পরপরই স্থানীয় দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠকে মিলিত হন এবং নির্বাচনী কৌশল ও প্রচারণার সূচি নির্ধারণ করেন। রাত থেকেই তারা বিভিন্ন এলাকায় গণসংযোগ শুরু করেন এবং সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
আগামী জাতীয় নির্বাচন সামনে থাকায় এ মনোনয়ন নারায়ণগঞ্জের রাজনীতিতে নতুন গতি এনেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভোটের দিন যত ঘনিয়ে আসছে, জেলা রাজনীতির তাপমাত্রাও তত বাড়ছে।
স্থানীয় ভোটাররা জানিয়েছেন, তারা এমন একজন প্রতিনিধিকে দেখতে চান, যিনি সৎ, যোগ্য ও এলাকায় স্থায়ী উন্নয়ন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবেন। মনোনীত প্রার্থীরা জনগণের দোরগোড়ায় গিয়ে উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের কল্যাণে অঙ্গীকার করেছেন।
মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধি: সারাদেশের নেয় ফুলবাড়ীতেও উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট…
আতাউর রহমান, নারায়ণগঞ্জ বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জ বন্দরের কুশিয়ারা এলাকায় নেশাগ্রস্ত এক যুবকের বেপরোয়া আচরণে অগ্নিকাণ্ডের…
যখন সময় ডেস্ক রির্পোট: নিহত সুমন মন্ডল মজ্জৎকোল গ্রামের সিদ্দিক মন্ডলের ছেলে। তিনি আগে একটি…
ফখরুল আলম সাজু রাজধানী ঢাকার আকাশে রাত থেকেই ঘন কালো মেঘে ঢেকে ছিল। ভোরের আলো…
ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে খন্দকার নাঈম আহমেদ ওরফে টিটন…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলা সাতকানিয়া উপজেলায় শাহাদাত হোসেন নামে ১ ব্যবাসীয়কে হাতুড়ি…
This website uses cookies.