📢 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন



রাজনীতি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে এটিই আমার শেষ নির্বাচন মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার রংপুর:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (৪ নভেম্বর) মঙ্গলবার এটি নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তিনি।

আজ (৪ নভেম্বর) মঙ্গলবার
দুপুরে দেওয়া সেই স্ট্যাটাসে তিনি জানান, এটি তার শেষ নির্বাচন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার স্ট্যাটাসে মহান আল্লাহর প্রতি শুকরিয়া জানিয়ে লিখেন, মহান আল্লাহর রহমতে বিএনপি আমাকে ঠাকুরগাঁও ১ আসনে মনোনীত করেছে, আমি বেগম খালেদা জিয়া, তারেক রহমান, এবং সকল নেতা এবং নেত্রীকে আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। দলের সব কর্মীকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ আজীবন আমার সাথে থাকার জন্য।

রাজনীতিতে ফেরার সময়ের ব্যক্তিগত জীবনের ত্যাগ ও কষ্টের স্মৃতিচারণ করে মির্জা ফখরুল লেখেন, আমরা যারা সারাজীবন রাজনীতি করেছি, জেলে গেছি, আমাদের নিজেদের একটা গল্প থাকে! অনেকেই তা জানে না, আমি যখন ১৯৮৭ তে সিদ্ধান্ত নেই, আবার রাজনীতিতে ফিরব, আমার মেয়ে দুটো একদমই ছোট ছিল! ঢাকায় পড়ত। আমার স্ত্রীর বয়স অনেক কম ছিল, সে প্রথমে স্তম্ভিত হয়ে গিয়েছিল। বুঝতে পারছিল কি ভয়াবহ অনিশ্চিত জীবনে পা দিতে যাচ্ছে।

মির্জা ফখরুল আরও বলেন, তার স্ত্রী একাই মেয়ে দুটোর হাত ধরে স্কুল ও ডাক্তারের কাছে নিয়ে গেছেন। বড় মেয়ের অপারেশনের সময়ের স্মৃতিচারণ করে তিনি লেখেন, তিনি সারারাত গাড়ির মধ্যে ঢাকার পথে ছিলেন, যাতে মেয়ের পাশে থাকতে পারেন। এত কষ্ট সত্ত্বেও তিনি মসজিদে ছিলেন, যখন তার মেয়ের অপারেশন হচ্ছিল। তিনি জানান, এই গল্পগুলো অন্য কোনো দিন বলবেন, যদি আল্লাহ চান।

বিএনপি মহাসচিব উল্লেখ করেন, এই নির্বাচন আমার শেষ নির্বাচন, যারা মনোনয়ন পাননি, তাদের উদ্দেশ্যে তিনি সান্ত্বনা ও আশার বার্তা দিয়ে বলেন, যারা মনোনয়ন পায়নি, বিশ্বাস রাখুন, ইনশাআল্লাহ দল আপনাদের যথাযথ দায়িত্ব ও সম্মান দেবে। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন, আপনারা সবাই আমার জন্য দুআ করবেন, আমাদের দলের প্রতিটি নেতা কর্মীর জন্য দুআ করবেন। আমরা সবাই মিলে আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ।

saju

Recent Posts

প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত

মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধি: সারাদেশের নেয় ফুলবাড়ীতেও উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট…

9 hours ago

কুশিয়ারা এলাকায় নেশাগ্রস্ত ছেলের আগুন, ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর চেষ্টায় নিয়ন্ত্রণে

আতাউর রহমান, নারায়ণগঞ্জ বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জ বন্দরের কুশিয়ারা এলাকায় নেশাগ্রস্ত এক যুবকের বেপরোয়া আচরণে অগ্নিকাণ্ডের…

9 hours ago

বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশু সন্তান

যখন সময় ডেস্ক রির্পোট: নিহত সুমন মন্ডল মজ্জৎকোল গ্রামের সিদ্দিক মন্ডলের ছেলে। তিনি আগে একটি…

10 hours ago

সকালে থেকে রাজধানী ঢাকাতে মুষলধারে বৃষ্টি

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকার আকাশে রাত থেকেই ঘন কালো মেঘে ঢেকে ছিল। ভোরের আলো…

16 hours ago

নিউ মার্কেটে শীর্ষ সন্ত্রাসী টিটন গুলিতে নিহত

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে খন্দকার নাঈম আহমেদ ওরফে টিটন…

18 hours ago

সাতকানিয়াতে সন্ত্রাসী হামলায় জামায়াত কর্মী নিহত

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলা সাতকানিয়া উপজেলায় শাহাদাত হোসেন নামে ১ ব্যবাসীয়কে হাতুড়ি…

18 hours ago

This website uses cookies.