Header Premium (728×90)

আন্তর্জাতিক

দেশের স্বার্থে ঐক্যের আহ্বান তারেক রহমানের

মোঃ মকবুলার রহমান নীলফামারী জেলা প্রতিনিধি:

সংঘাত নয়, জনগণের কল্যাণে প্রতিযোগিতা চায় বিএনপি নেতা

রাজনৈতিক মতভেদ ও বিভাজন ভুলে দেশের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, সংঘাত ও বিভাজনের রাজনীতি বাদ দিয়ে জনগণের কল্যাণে ইতিবাচক প্রতিযোগিতার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে।

সোমবার (৬ অক্টোবর) পিরোজপুরের প্রবীণ বিএনপি নেতা মোতালেব আকনের সঙ্গে এক ভার্চুয়াল সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান।

তারেক রহমান বলেন, “আমরা অনেক আন্দোলন-সংগ্রাম করেছি, বহু মানুষ আত্মত্যাগ করেছেন। এখন সময় এসেছে একত্রে কাজ করার। মতভেদ থাকা স্বাভাবিক, কারণ আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। তবে আসুন, ঝগড়া-ফ্যাসাদ থেকে দূরে সরে গিয়ে দেশের মানুষের সমস্যাগুলো সমাধানে প্রতিযোগিতা করি।”

তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “দেশের মানুষের মৌলিক সংকটগুলো কমাতে সবাইকে পরিকল্পনাভিত্তিকভাবে কাজ করতে হবে। কে কত ভালোভাবে মানুষের জন্য কাজ করতে পারে—এই প্রতিযোগিতা হোক আমাদের রাজনীতির মূল চেতনা।”

যোগ্যতাভিত্তিক সমাজ গঠনের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, “আমাদের লক্ষ্য এমন একটি বাংলাদেশ গড়ে তোলা, যেখানে প্রতিটি তরুণ-তরুণী নিজের যোগ্যতা অনুযায়ী কাজের সুযোগ পাবে, নিজে উপার্জন করে মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারবে।”

রাজনৈতিক সহিংসতায় আহত হয়ে হুইলচেয়ারে থাকা প্রবীণ নেতা মোতালেব আকনের প্রতি সহানুভূতি জানিয়ে তারেক রহমান বলেন, “ভবিষ্যতের বাংলাদেশ এমন হবে, যেখানে রাজনৈতিক মতভেদের কারণে কেউ শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হবে না। আমরা এমন সমাজ গড়তে চাই যেখানে সম্মান ও মানবিকতা অটুট থাকবে।”

তিনি আরও বলেন, “দেশের প্রতিটি তরুণই ভবিষ্যতের সম্পদ। মেধা যার যতটা, তার ভিত্তিতেই এগিয়ে যাওয়ার সুযোগ পাবে। কিন্তু যারা পিছিয়ে থাকবে, তাদেরও বাঁচার পথ তৈরি করতে হবে। আমরা এমন পরিকল্পনা নিচ্ছি যাতে দেশের প্রতিটি মানুষ সৎ উপায়ে জীবিকা নির্বাহ করতে পারে।”

মোতালেব আকনের সুস্থতা কামনা করে তারেক রহমান বিএনপি নেতা-কর্মীদের জনগণের সেবায় আত্মনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, “আমরা রাজনীতি করি জনগণের জন্য। বাংলাদেশের মানুষই আমাদের শক্তি ও অনুপ্রেরণা। স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পেলেই জনগণ বিএনপির প্রতি আস্থা রেখেছে, সেটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।”

কৃষিনির্ভর বাংলাদেশের কৃষকদের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, “প্রাকৃতিক দুর্যোগ ও নানান বাধা সত্ত্বেও কৃষকরা মাঠে কাজ করে যাচ্ছেন, তাদের কারণেই দেশের ২০ কোটি মানুষ খাদ্যে বেঁচে আছে। আমরা কৃষকদের পাশাপাশি গ্রামীণ মা-বোনদেরও স্বাবলম্বী করার পরিকল্পনা নিয়েছি—যাতে তারা অর্থনৈতিক ও শিক্ষাগতভাবে উন্নতি করতে পারেন।”

দলীয় সূত্রে জানা গেছে, পিরোজপুর জেলা বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য মোতালেব আকন দীর্ঘদিন ধরে তারেক রহমানের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করে আসছিলেন। সম্প্রতি একটি টেলিভিশন প্রতিবেদনে বিষয়টি প্রচারিত হলে তা তারেক রহমানের নজরে আসে। এরপর ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন তিনি। পরবর্তীতে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ভার্চুয়াল সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

Md Akash Hossain

Recent Posts

মিঠাপুকুরে ১১১ পিস ইয়াবা উদ্ধার, ০১ মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার রংপুর  রংপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি'র) অফিসার ও সঙ্গীয় ফোর্স এর একটি…

4 hours ago

গাউসুল আজম সুপার মার্কেটের এজিএম স্থগিত, অভিযোগে উত্তপ্ত পরিস্থিতি

ফখরুল আলম সাজু ঢাকা রাজধানীর নীলক্ষেত এলাকার গাউসুল আজম সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী বহুমুখী…

18 hours ago

কদমতলীতে সংঘর্ষে আহত পরিবহন শ্রমিকের মৃত্যু

ফখরুল আলম সাজু সিলেট জেলা শহরের দক্ষিণ সুরমার কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে পরিবহণ শ্রমিকদের সংঘর্ষে…

20 hours ago

রূপগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জে খেলাধুলা করতে গিয়ে পুকুরের পানিতে পড়ে ফারিহা (১২)…

20 hours ago

সীতাকুণ্ডে ভাঙ্গারী দোকানে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত-১

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ১টি ভাঙারি দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আরমান (২৫)…

20 hours ago

ফুলগাজীতে ছাগল চুরির মামলায় ৩ জন গ্রেফতার

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা ফুলগাজী উপজেলা আনন্দপুর ইউনিয়নে ছাগল চুরির ঘটনায়…

20 hours ago

This website uses cookies.