Header Premium (728×90)

জেলা/স্থানীয়

মনোহরদীতে পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল

মোঃ এমরুল ইসলাম
জেলা প্রতিনিধি নরসিংদী:

নরসিংদীর মনোহরদীতে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনের মনোনয়নপ্রত্যাশী আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল

বুধবার (১ অক্টোবর) দিনভর তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।

এ সময় তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম যার যার, উৎসব সবার — এই চেতনায় বিএনপি সবসময় সকল ধর্মাবলম্বীর পাশে থাকবে।

পূজামণ্ডপ পরিদর্শনকালে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ভিপি মাহমুদুল হক, উপজেলা যুবদলের সভাপতি নাদিম মাহমুদ বায়েজিদ, সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাফি উদ্দীন আকন্দ করুন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাম্মির রহমান টিপু,খিদিরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম মাষ্টার,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল হক সরকার-সহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতারা বিএনপি নেতার এ শুভেচ্ছা ও সম্প্রীতির বার্তাকে স্বাগত জানান এবং শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

saju

Recent Posts

কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রবিউল ইসলাম নয়ন

ফখরুল আলম সাজু বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছেন…

7 hours ago

চট্টগ্রাম পতেঙ্গায় ৫ লক্ষ টাকার চোরাই কয়লা জব্দ

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলার পতেঙ্গা এলাকায় কোস্ট গার্ড এর বিশেষ অভিযান চালিয়ে…

7 hours ago

সোনাগাজী পৌরসভার কোরবানি বর্জ্য ফেলার প্রতিবাদে মানববন্ধন

তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা সোনাগাজী পৌরসভার ময়লা-আবর্জনা মতিগঞ্জ ইউনিয়নের ঘনবসতিপূর্ণ এলাকায়…

8 hours ago

কুমিল্লায় তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচংয়ে এক পুলিশ সদস্যকে দায়িত্ব পালনকালে কুপিয়ে জখম করেছে…

8 hours ago

ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ৮০ বোতল বিদেশী মদ উদ্ধার

ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া উপজেলা উত্তর তেতাভূমি এলাকায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৮০…

8 hours ago

বরুড়ায় ৬ বছরের নিষ্পাপ শিশুকে ধর্ষণ ঘৃণ্য অপরাধী এখনও পলাতক

ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা বরুড়া উপজেলায় ১ নারকীয় ঘটনায় মাত্র ৬ বছর বয়সী ১টি…

9 hours ago

This website uses cookies.