উলিপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
রফিকুল ইসলাম রফিক কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামের উলিপুর উপজেলায় নানা কর্মসূচি পালন করেছে।
কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, পথসভা, বৃক্ষরোপণ এবং বিভিন্ন স্থানে ডাস্টবিন স্থাপন। বুধবার (২০ জুলাই) দুপুর ১২টায় র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা শহীদ মিনারের সামনে পথসভায় মিলিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোতাসিম বিল্লাহ মাসুমের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-প্রচার সম্পাদক আখতারুজ্জামান রনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল আরমান, জেলা স্বেচ্ছাসেবক দলের ১নং যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন কাজল, যুগ্ম আহ্বায়ক তৌকির ইসলাম সেতু প্রমুখ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজ্জাকুল ইসলাম রিপন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফুজ্জামান রাঙ্গা, সদস্য সচিব হামিদুল ইসলাম হামিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. আল আমিনসহ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে নেতৃবৃন্দ দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলা সীতাকুণ্ড উপজেলা জঙ্গল সলিমপুরে যারা বিভিন্ন কারণে বসতি…
ফখরুল আলম সাজু নোয়াখালীতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা কে কটুক্তি ও বিদ্রূপ করে গালাগালি…
ফখরুল আলম সাজু ঠাকুরগাঁও জেলা সদর উপজেলার আকচা ইউনিয়নের বন্দরপাড়া এলাকায় ১ অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যুকে…
হাফিজুর রহমান নোয়াখালী জেলা বিশেষ প্রতিনিধি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামে জুবায়ের হোসেন…
স্টাফ রিপোর্টার রংপুর: আজ (৩১ মে) রবিবার সকালে রংপুরের পীরগাছা উপজেলার দুধিয়াবাড়ি এলাকায় রেললাইনের পাশ…
মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় জমির বিরোধপূর্ণ অংশে ঝড়ের কারণে পড়ে যাওয়া…
This website uses cookies.