Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

চিলমারী-গাইবান্ধা অঞ্চলের বহুল প্রতীক্ষিত তিস্তা সেতু সংযোগ সড়ক অসম্পূর্ণ রেখেই চালু হচ্ছে

স্টাফ রিপোর্টার রংপুর

চিলমারী-গাইবান্ধা অঞ্চলের বহুল প্রতীক্ষিত তিস্তা সেতু “মাওলানা ভাসানী সেতু”  নামে আগামী   (২০ আগষ্ট) বুধবার শুভ উদ্বোধন হতে যাচ্ছে। তবে সংযোগ সড়কের কাজ শেষ না হওয়ায় উদ্বোধনের পরও চিলমারী অংশের মানুষ তাতক্ষণিকভাবে এর সুফল পাচ্ছেন না।

৩ দফা তারিখ পরিবর্তনের পর পরিশেষে ১ হাজার ৪৯০ মিটার দীর্ঘ এ সেতুটি উদ্বোধন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিস্তা নদীর ওপর পিসি গার্ডার কাঠামোয় নির্মিত এই সেতু প্রকল্প হাতে নেওয়া হয় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পাঁচপীর বাজার থেকে কুড়িগ্রামের চিলমারী উপজেলা সদর পর্যন্ত সংযোগ সড়কসহ। ১০ কোটি ৩৩ লাখ ২ হাজার ৮৩২ টাকার এ প্রকল্পের চুক্তি স্বাক্ষরিত হয় ২০২৪ সালের ১১ ফেব্রুয়ারি। একই বছরের ১৮ ফেব্রুয়ারি কাজ শুরু হলেও নির্ধারিত সময় ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারির মধ্যে শেষ করা সম্ভব হয়নি। পরে দুই দফায় সময় বাড়িয়ে নতুন মেয়াদ ধরা হয়েছে আগামী ৩১ ডিসেম্বর।

কিন্তু উদ্বোধনের মাত্র ২ দিন আগে সোমবার পর্যন্ত চিলমারী অংশের ৫ হাজার ২৩০ মিটারের মধ্যে  মাঝে মধ্যে রাস্তা কার্পেটিং করা হলেও সিংহভাগ রাস্তা কার্পেটিং করা হয়নি।   সরেজমিনে দেখা যায়, মাটিকাটা মোড় থেকে কলেজ মোড় পর্যন্ত কার্পেটিং সম্পন্ন হলেও কলেজ মোড় থেকে মুদাফতথানা সরকারপাড়া পর্যন্ত পুরোনো রাস্তার পিচ খুঁড়ে রাখা হয়েছে, যা যানবাহন চলাচলের অনুপযোগী। সরকারপাড়া মোড় থেকে অপু হাজির ভাটা পর্যন্ত রাস্তা পাকা করা হলেও পরবর্তী অংশের কাজ এখনও বাকি।

এ বিষয়ে কুড়িগ্রাম এলজিইডির নির্বাহী প্রকৌশলী জানান, এটি ১টি প্রকল্পের অধীনে হলেও সংযোগ সড়কসেতুর জন্য আলাদা ২টি স্কিম করা হয়েছে এবং কাজ করছে ভিন্ন ভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠান। সেতুর নির্মাণকাজ ইতোমধ্যেই শেষ হওয়ায় উদ্বোধন হচ্ছে। তবে টানা বৃষ্টির কারণে কুড়িগ্রাম অংশের কার্পেটিংয়ের কাজ করতে বিলম্ব হচ্ছে। দ্রুত কাজ শেষ করতে ঠিকাদারকে তাগিদ দেওয়া হচ্ছে

Md Akash Hossain

Recent Posts

নেত্রকোণায় জেলা ছাত্রদলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন

যখন সময় ডেস্ক রির্পোট: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান “বীর উত্তম”…

5 hours ago

খিলগাঁওয়ে দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন প্রধানমন্ত্রী

ফখরুল আলম সাজু বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে…

9 hours ago

ভোলায় গৃহবধূকে ধর্ষণ করতে গিয়ে বিশেষ অঙ্গ হারাতে বসেছেন যুবক

নুপুর আক্তার, নিজস্ব প্রতিনিধি: ভোলা জেলা চরফ্যাশন উপজেলায় ১ গৃহবধূকে ধর্ষণে করতে গিয়ে ভয়াবহ পরিণতির…

10 hours ago

মুক্তিযোদ্ধাদের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে ফুলবাড়ীর সকল স্তরের মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের…

10 hours ago

কুড়িগ্রামে আবাসিক হোটেলে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, হোটের মালিক গ্রেফতার

ফখরুল আলম সাজু কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় ১টি আবাসিক হোটেলে ১ গৃহবধূকে ধর্ষণের অভিযোগে হোটেল…

10 hours ago

কেল্লাপোষী মেলা শেষ, কিন্তু প্রশ্ন আরও বড় হয়ে ফিরে এসেছ

ঐতিহ্য হারাচ্ছে কি শেরপুরের কেল্লাপোষী মেলা? অশ্লীলতা, জুয়া ও জবাবদিহির সংকটে একটি ঐতিহ্যবাহী মেলা মূল…

14 hours ago

This website uses cookies.