মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের ব্যবহার, মজুদ ও বাজারজাতকরণ ঠেকাতে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। সোমবার (২১ জুলাই) এ অভিযানে এক প্রতিষ্ঠান থেকে প্রায় ৪০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয় এবং ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সুরাইয়া ইয়াসমিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এতে পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয় এবং জেলা পুলিশের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া।
অভিযানকালে আদর্শ বাজার, চৌধুরীপাড়া এলাকায় অবস্থিত 'মেসার্স আলম স্টোর' নামের একটি প্রতিষ্ঠানকে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রির অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটি বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬(ক) ধারা লঙ্ঘন করায় ১৫ এর ৪(খ) ধারা অনুযায়ী এই দণ্ড প্রদান করা হয়।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ রক্ষার স্বার্থে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার ও বাজারজাতকরণ বন্ধে এ ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২