নালিতাবাড়ী সীমান্ত দিয়ে শিশুসহ ১০ বাংলাদেশিকে পুশ ইন করলো বিএসএফ
মোঃ মকবুলার রহমান নীলফামারী জেলা প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার রামচন্দ্রকুড়া সীমান্ত দিয়ে পুশ ইন করা হয় শিশুসহ ১০ বাংলাদেশিকে।
ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে রয়েছেন দুই পুরুষ, চার নারী এবং চার শিশু। তারা সবাই সাতক্ষীরা জেলার তালা উপজেলার শাহজাদপুর গ্রামের বাসিন্দা।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৯ ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, “দুই বছর আগে জীবিকার সন্ধানে তারা দেশের বিভিন্ন সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেন। সেখানে বৈধ কাগজপত্র না থাকায় ভারতীয় পুলিশ তাদের আটক করে এবং পরে গুয়াহাটি শহরে স্থানান্তর করে।”
তিনি আরও জানান, দীর্ঘদিন আটকে রাখার পর কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই বিএসএফ তাদের রামচন্দ্রকুড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠায়। ফেরত আসাদের পরিচয় যাচাই-বাছাই শেষে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
স্টাফ রিপোর্টার রংপুর: পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেছেন…
মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা-তে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক বিধবার…
স্টাফ রিপোর্টার রংপুর: পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন…
হাফিজুর রহমান, নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলে দেখা দিয়েছে চরম তেলের সংকট। বিভিন্ন…
দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উত্তর কাউতলী বটতলায় ইসলামিয়া সিনিয়র…
ফখরুল আলম সাজু নওগাঁ জেলা বদলগাছী উপজেলা এ খাবারের প্রলোভন দেখিয়ে ১ শিশুকে ধর্ষণ ও…
This website uses cookies.