সারাদেশ

যশোরের খাজুরার ইশরা টরন্টো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেন

মোঃওবাইদুল হক স্টাফ রিপোর্টার যশোর।।

কানাডার বিশ্বখ্যাত টরন্টো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন যশোরের খাজুরার মেয়ে শামামা তাবাস্সুম ইশরা। আগামী সেপ্টেম্বর সেশনে স্বাস্থ্যবিজ্ঞান (হেলথ সায়েন্স) বিষয়ে উচ্চশিক্ষা শুরু হবে তার।ইশরা স্থানীয় বন্দবিলা ইউনিয়নের চন্ডিপুর গ্রামের বাসিন্দা। তার এমন অসাধারণ অর্জনে পরিবারের পাশাপাশি গর্বিত এলাকার মানুষজনও।ইশরার বাবা মাসুম হোসেন বলেন, ‘আলহামদুলিল্লাহ, কানাডার সেরা বিশ্ববিদ্যালয়ে আমার বড় মেয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছে—এটা আমাদের পরিবারের জন্য বড় এক আনন্দের খবর।’ইশরা ২০১১ সালে ঢাকার গ্রীনফিল্ড স্কুল অ্যান্ড কলেজ থেকে প্রাথমিক শিক্ষাজীবন শুরু করেন। ২০১৩ সালে বাবা-মায়ের সঙ্গে কানাডায় পাড়ি জমান। গত ২৭ জুন তিনি আনুষ্ঠানিকভাবে হাইস্কুল ডিপ্লোমা (গ্রেড–১২) অর্জন করেছেন। কানাডার শিক্ষা জীবনের শুরু থেকে প্রতি বছর একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন করেছেন ইশরা। বাবার মতো চিকিৎসা সেবায় নিজের ক্যারিয়ার গড়ে মানুষের সেবা করতে চান এই মেধাবী শিক্ষার্থী ।ইশরার বাবা মাসুম হোসেন পেশায় ফার্মাসিস্ট ও মা সেলিনা আক্তার নিলু গৃহিণী। দাদা সিরাজুল ইসলাম এবং দাদি আমিনা খাতুন চন্ডিপুর গ্রামের সম্মানিত ব্যক্তিত্ব।ইশরার পরিবার তার সফল ভবিষ্যতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

Md Omor Sunny

Recent Posts

কুমিল্লায় স্বামীর কাছ থেকে গৃহবধূকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ

ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা হোমনায় স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে গৃহবধূকে (১৮) ধর্ষণকাণ্ডে তোলপাড়…

19 hours ago

ফুলগাজীতে ১ কোটি ৩ লক্ষ টাকার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি রফিকুল আলম মজনু

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা ফুলগাজী উপজেলায় প্রায় ১ কোটি ৩ লক্ষ…

19 hours ago

সুন্দরবনে গোলা-বারুদ সহ কুখ্যাত ডাকাত দলের সক্রিয় সদস্য‌ আটক

যখন সময় ডেস্ক রির্পোট: সুন্দরবন শ্যামনগর উপজেলার সাতক্ষীরা রেঞ্জে অস্ত্র ও গোলাবারুদ সহ কুখ্যাত ডাকাত…

19 hours ago

মুন্সীগঞ্জে বজ্রপাতে ২ জনের মৃত্যু

যখন সময় ডেস্ক রির্পোট: মুন্সীগঞ্জ জেলা টঙ্গীবাড়ী উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে ১ কিশোর ও যুবকের…

19 hours ago

রূপগঞ্জে পুলিশের অভিযানে নারী মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা ও হেরোইন

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ…

20 hours ago

পরশুরামে ঘটনা তদন্তে কমিটি কমিউনিটির ক্লিনিকের ঔষুধ মিলল সড়কে

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরামে রোগীদের জন্য সরকারের বরাদ্দকৃত কমিউনিটি ক্লিনিকের…

1 day ago

This website uses cookies.