যাত্রাবাড়ীর মিনি কক্সবাজারে গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ, যুবক গ্রেপ্তার
ফখরুল আলম সাজু ক্রাইম রিপোর্টার ঢাকা:
রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন কোনাপাড়া মিনি কক্সবাজারে বালুর মাঠের পাশের কাঁশবনে এক গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের মামলার আসামি বোরহান উদ্দীনকে (৩৮) গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার (০৪ জুলাই) র্যাব-১০ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
র্যাব জানিয়েছে, ওই নারীর দুই বিয়ে হয়েছিল। সম্প্রতি তার ২য় স্বামীর সঙ্গেও ছাড়াছাড়ি হয়ে যায়। পরে গত ১০ জুন রাত ৮টার দিকে তার সাবেক স্বামীকে সিম ফেরত দিতে যান।
এ সময় সেখানে তাকে দেখে ফেলেন তার প্রথম স্বামী। এরপর ওই নারীর প্রথম স্বামীর সঙ্গী মোঃ বোরহান উদ্দিনের সঙ্গে ২য় স্বামীর বাকবিতণ্ডা হয়। এসময় তারা ২য় স্বামীকে বেধড়ক মারধর করেন তারা। পরে ওই নারীকে বাসায় পৌঁছে দেয়ার কথা বলে যাত্রাবাড়ী থানাধীন কোনাপাড়া মিনি কক্সবাজারের বালুর মাঠের পশ্চিম পাশের কাঁশবনে নিয়ে গিয়ে দলবেঁধে ধর্ষণ করেন।
এ ঘটনায় ওই নারীর বাবা বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করেন।
র্যাব আরও জানায়, ওই মামলার তদন্তকারী কর্মকর্তা ধর্ষণে জড়িত আসামিদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে র্যাব-১০ এর অধিনায়ক বরাবর একটি অধিযাচনপত্র পাঠান।
উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারবাহিকতায় বৃহস্পতিবার গভীর রাতে ডেমরা থানাধীন শাহজালাল রোড পুরান কমিউনিটি সেন্টার এলাকায় অভিযান চালিয়ে বোরহান উদ্দীনকে গ্রেপ্তার করে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া উপজেলা চৌব্বাস এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১১৬ পিস ইয়াবা…
মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলা সদর দক্ষিনে চব্বিশ দিন পার হলেও এখনো গ্রেফতার…
স্টাফ রিপোর্টার রংপুর: রংপুর মেট্রোপলিটন পুলিশের হাজির হাট থানা পুলিশ ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে পরিচালিত…
মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিট সভাপতি সম্মেলন অনুষ্ঠিত…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলা মিরসরাইয়ে বেপরোয়া গতির বাসের চাকায় পিষ্ট হয়ে আজমা…
তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা সদরের শর্শদী ইউনিয়নে নির্মাণাধীন বাড়িতে প্রবাসীর স্ত্রীকে…
This website uses cookies.