সিদ্ধিরগঞ্জে ভাড়া নিয়ে ঝগড়ার জেরে বাড়িওয়ালার মৃত্যু, আটক ৩ ভাড়াটিয়া
মোঃ ইসমাইল হোসেন,স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঘরভাড়া সংক্রান্ত বিরোধের জেরে মো. আবুল বাশার (৭০) নামের এক বাড়ির মালিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার (২৩ জুন) রাত সাড়ে ১১টার দিকে সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ডের পাইনাদি নতুন মহল্লা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর ভাড়াটিয়া পরিবারের তিন সদস্যকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন—মো. তছর উদ্দিনের ছেলে সোহাগ হোসেন (২৯), সোহাগের স্ত্রী আলেহা বেগম (২২) এবং তার মা ফাতেমা বেগম (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোহাগ ও তার পরিবার দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে আবুল বাশারের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকছিলেন। গত তিন মাস ধরে তারা কোনো ভাড়া পরিশোধ করছিলেন না। এ নিয়ে বাড়িওয়ালার সঙ্গে বিরোধ চলছিল। সোমবার রাতে আবুল বাশার ভাড়াটিয়াদের ঘরে তালা লাগিয়ে দেন। পরে সোহাগ বাসায় ফিরে এসে গেট বন্ধ দেখে বাড়িওয়ালার ছেলে নাফিজ (৩৫)-কে গেট খুলতে বলেন। গেট খোলার পর বাকবিতণ্ডা শুরু হলে নাফিজ ও তার ভাই বাধন (৩২) মিলে সোহাগের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন।
ঝগড়ার আওয়াজ শুনে ঘটনাস্থলে উপস্থিত হন সোহাগের স্ত্রী, মা এবং বাড়িওয়ালা আবুল বাশার। সবাই মিলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও ধস্তাধস্তির একপর্যায়ে আবুল বাশার মাটিতে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে প্রো-অ্যাকটিভ হাসপাতালে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ধস্তাধস্তির সময় ভাড়াটিয়াদের নয়, বরং আবুল বাশার তার ছেলে নাফিজের ধাক্কায় পড়ে যান। তবে পুলিশের বক্তব্য অনুযায়ী, ভাড়াটিয়াদের সঙ্গে ধাক্কাধাকির কারণেই তার মৃত্যু হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, “ঘরভাড়ার পাওনাকে কেন্দ্র করে ঝগড়া হয়। একপর্যায়ে ভাড়াটিয়ারা আবুল বাশারকে ধাক্কা দিলে তিনি আহত হন এবং পরে মারা যান। যদিও ভিকটিমের ছেলের অভিযোগ—তাকে গলাটিপে হত্যা করা হয়েছে। আমরা তিনজনকে আটক করেছি, তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।”
প্রত্যক্ষদর্শীদের মতামত সম্পর্কে ওসি বলেন, “তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
ফখরুল আলম সাজু ঢাকা রাজধানীর নীলক্ষেত এলাকার গাউসুল আজম সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী বহুমুখী…
ফখরুল আলম সাজু সিলেট জেলা শহরের দক্ষিণ সুরমার কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে পরিবহণ শ্রমিকদের সংঘর্ষে…
মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জে খেলাধুলা করতে গিয়ে পুকুরের পানিতে পড়ে ফারিহা (১২)…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ১টি ভাঙারি দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আরমান (২৫)…
দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা ফুলগাজী উপজেলা আনন্দপুর ইউনিয়নে ছাগল চুরির ঘটনায়…
যখন সময় নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ বন্দরের মুছাপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের বারপাড়া গ্রামে তিলক নামে…
This website uses cookies.