Header Premium (728×90)

জেলা/স্থানীয়

মনোহরদীতে অর্ধগলিত মরদেহ উদ্ধার

মো.এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদী

নরসিংদীর মনোহরদীতে অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে

বৃহস্পতিবার(১৯ জুন)সন্ধ্যায় উপজেলার মনোহরদী পৌরসভার ৯ নং ওয়ার্ডের হাররদিয়া এলাকা থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে মনোহরদী পুলিশ।

নিহতের নাম অহিদুজ্জামান (৫০)। তিনি স্থানীয় আব্দুল গফুর মৌলভীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে পারভীন নামের এক নারী লটকন পাড়তে গিয়ে একটি গাছের নিচে বিবস্ত্র অবস্থায় পড়ে থাকা মরদেহটি দেখতে পান। তিনি চিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসেন এবং মনোহরদী থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

নিহতের ছেলে মো. জাহিদুল ইসলাম জানান,তার বাবা দুই দিন ধরে নিখোঁজ ছিলেন। সন্ধ্যায় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের পাশে পড়ে থাকা জুতা ও কাপড় দেখে তিনি তার বাবার মরদেহ হিসেবে শনাক্ত করেন। তিনি আরও জানান, তার বাবা কারও সঙ্গে কোনো বিরোধে জড়িত ছিলেন না। তবে এটি হত্যা না আত্মহত্যা তা তারা জানেন না।

এদিকে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সুজন চন্দ্র সরকার,মনোহরদী-শিবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) রায়হান সরকার এবং মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জব্বার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মরদেহসহ বিভিন্ন আলামত উদ্ধার করেন।

মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল জব্বার বলেন, মরদেহটির মুখমণ্ডল বিকৃত অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ৩-৪ দিন আগে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Md Omor Sunny

Recent Posts

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকবে না, স্বরাষ্ট্রমন্ত্রী

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলা সীতাকুণ্ড উপজেলা জঙ্গল সলিমপুরে যারা বিভিন্ন কারণে বসতি…

11 hours ago

নোয়াখালীতে শেখ হাসিনা কে গালির প্রতিক্রিয়ায় এনসিপি নেতাকে জনতার গণধোলাই

ফখরুল আলম সাজু নোয়াখালীতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা কে কটুক্তি ও বিদ্রূপ করে গালাগালি…

12 hours ago

ঠাকুরগাঁওয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী নিখোঁজ

ফখরুল আলম সাজু ঠাকুরগাঁও জেলা সদর উপজেলার আকচা ইউনিয়নের বন্দরপাড়া এলাকায় ১ অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যুকে…

12 hours ago

বেগমগঞ্জে যুবককে পিটিয়ে হত্যার প্রতিবাদে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ

হাফিজুর রহমান নোয়াখালী জেলা বিশেষ প্রতিনিধি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামে জুবায়ের হোসেন…

12 hours ago

দুধিয়াবাড়ি এলাকায় রেললাইনের পাশে যুবকের মাথাকাটা মরদেহ, পকেটে মিললো চিরকুট

স্টাফ রিপোর্টার রংপুর: আজ (৩১ মে) রবিবার সকালে রংপুরের পীরগাছা উপজেলার দুধিয়াবাড়ি এলাকায় রেললাইনের পাশ…

12 hours ago

দিনাজপুরের ফুলবাড়ীতে গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে পিতা ও পুত্র আহত

মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় জমির বিরোধপূর্ণ অংশে ঝড়ের কারণে পড়ে যাওয়া…

13 hours ago

This website uses cookies.