জলঢাকায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উপর হামলা ও পরিষদ কার্যালয় ভাংচুর
বুরো চিপ রংপুর বিভাগ
নীলফামারীর জলঢাকায় এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উপর হামলা ও ইউনিয়ন পরিষদ কার্যালয় ভাংচুর করে পালিয়ে যায় সন্ত্রাসীরা।
ঘটনাটি সোমবার দুপুরে উপজেলার শৌলমারী ইউনিয়ন পরিষদের ভিতরেই এ হামলার ঘটনা ঘটে।
জানাযায় শৌলমারী ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান নুরুজ্জামান জামান ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুমা আজীজার রহমানের ছেলে।
এলাকার প্রত্যক্ষদর্শীরা জানান গত ঈদুল আজহার আগে গরীব মানুষের মাঝে বিতরনের জন্য সরকারী ভাবে বরাদ্দ কৃত চাল নিয়ে ইউপি সদস্যদের সাথে একটি ঘটনা ঘটে। সেই ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার পরেও আসামী গ্রেপ্তার না হওয়ার কারনে আজ ইউনিয়ন পরিষদ ভাংচুর সহ চেয়ারম্যানের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। তারা আরও বলেন সন্ত্রাসীরা ৮ টি মটরসাইকেলে করে আসে মাথার হেলমেট মুখে মাক্স,চোখে সানগ্লাস পরে ও দেশীয় অস্ত্র নিয়ে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান জামান জানান আমি প্রতিদিনের মতো ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বসে কাজ করছিলাম। হটাৎ ৭-৮ টা মটরসাইকেলে হেলমেট পরা ও মুখে মাক্স পরে কিছু সন্ত্রাসী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এসে পরিষদের জানালা দরজা টেবিল ভাংচুর করে আমার কক্ষে এসেও ভাংচুর চালিয়ে আমার উপর হামলা চালায় আর বলে আগামী ১০ দিনের মধ্যে ২০ লাখ টাকা দিতে হবে। অন্যাথায় জীবন নাশের হুমকি সহ বিভিন্ন প্রকার হুমকি প্রদান করে চলে যায়। এসময় পরিষদে কোন গ্রাম পুলিশ ছিলনা।তারা সাপ্তাহিক হাজিরা দিতে থানায় ছিলেন। আমি তাদের কাউকে চিনতে পারি নাই। তারা কি জন্য, কি উদ্দেশ্যে হামলা ও ভাংচুর চালায় আমি বুঝতে পারলাম না।আর এ ঘটনায় আমি নিরাপত্তা হীনতায় ভুগছি।
থানার অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন জানান বিষয় টি শুনে পুলিশ পাঠিয়েছি। বিষয়টি তদন্ত করে আইন গত ব্যবস্থা নেওয়া হবে।
ফখরুল আলম সাজু ঢাকা রাজধানীর নীলক্ষেত এলাকার গাউসুল আজম সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী বহুমুখী…
ফখরুল আলম সাজু সিলেট জেলা শহরের দক্ষিণ সুরমার কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে পরিবহণ শ্রমিকদের সংঘর্ষে…
মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জে খেলাধুলা করতে গিয়ে পুকুরের পানিতে পড়ে ফারিহা (১২)…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ১টি ভাঙারি দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আরমান (২৫)…
দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা ফুলগাজী উপজেলা আনন্দপুর ইউনিয়নে ছাগল চুরির ঘটনায়…
যখন সময় নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ বন্দরের মুছাপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের বারপাড়া গ্রামে তিলক নামে…
This website uses cookies.