📢 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন



জেলা/স্থানীয়

বাংলাদেশে গণপিটুনিতে উদ্বেগজনক হারে বাড়ছে মৃত্যুর সংখ্যা

মোঃ মকবুলার রহমান নীলফামারী জেলা প্রতিনিধি:

গত নয় মাসে বাংলাদেশে গণপিটুনিতে ১৬৩ জন মানুষের মৃত্যু হয়েছে—এমন তথ্য জানিয়েছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)। এই সহিংস প্রবণতা বিশেষভাবে বেড়েছে রাজনৈতিক অস্থিরতা শুরু হওয়ার পর থেকে, যা সমাজে বিচারহীনতা ও অনিরাপত্তার মারাত্মক ইঙ্গিত দিচ্ছে।

সংস্থাটির প্রতিবেদনে দেখা গেছে, ২০২৪ সালের আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত পাঁচ মাসেই প্রাণ হারিয়েছেন ৯৬ জন, আর চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নিহত হয়েছেন আরও ৬৫ জন। সংখ্যার বিচারে সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে, যেখানে এককভাবে ৭৪ জন মারা গেছেন।

বিশেষজ্ঞদের মতে, দেশে যখন রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা ব্যাহত হয়, তখনই এ ধরনের সহিংস ঘটনা বাড়ে। অপরাধের সঠিক বিচার না হওয়ার কারণে সাধারণ মানুষ আইন নিজের হাতে তুলে নিচ্ছে। সম্প্রতি ঢাকার দারুসসালাম এলাকায় মাদক ব্যবসায়ী সন্দেহে দুই তরুণকে পিটিয়ে হত্যা করে উত্তেজিত জনতা। জানা যায়, তার আগের দিন সেখানে পুলিশের একটি অভিযান পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।

২০১৯ সালে রাজধানীর বাড্ডায় শিশু চুরির গুজবে এক নারীকে পিটিয়ে হত্যার ঘটনা এখনো অনেকের স্মৃতিতে তাজা। তবুও এসব ঘটনার বিচার না হওয়ায় জনতার হাতে আইন তুলে নেওয়ার প্রবণতা আরও ভয়াবহ আকার ধারণ করছে।

মানবাধিকারকর্মী ও অপরাধ বিশ্লেষকরা বলছেন, বিচারহীনতা, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণহীনতা এবং সামাজিক নিরাপত্তার অভাব—এই তিনটি কারণে দেশে মব লিঞ্চিং বাড়ছে। তারা হুঁশিয়ার করছেন, আইনের কার্যকর প্রয়োগ এবং জনসচেতনতা ছাড়া এই সহিংসতা রোধ করা সম্ভব নয়। মানবজমিনের বরাত দিয়ে বিবিসি বাংলায় প্রকাশিত তথ্য মতে এমনটি জানা গেছে।

Md Omor Sunny

Recent Posts

ঢাকা-ফেনী রুটে ১ মাসে ২ দফায় ভাড়া বৃদ্ধি

ফখরুল আলম সাজু ঢাকা-ফেনী রুটে ১ মাসে ২ দফায় ভাড়া বৃদ্ধিতে যাত্রীদের মাঝে ক্ষোভ। ঢাকা-চট্টগ্রাম…

16 minutes ago

রূপগঞ্জে হামলার শিকার মৎস্য খামারির মৃত্যু, এলাকায় উত্তেজনা

  মোঃ ইসমাইল হোসেন স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্ত্রাসীদের হামলায় আহত মৎস্য খামারি শহিদুল্লাহ মিয়া…

6 hours ago

জেলা গ্রাম আদালতের কার্যক্রমে দ্বিতীয় স্থান অধিকার করছে, ফুলবাড়ী উপজেলার ৭ নং শিবনগর ইউনিয়ন

মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধ দিনাজপুর জেলার গ্রাম আদালতের কার্যক্রমে দ্বিতীয় স্থান অধিকার করছে, ফুলবাড়ী…

11 hours ago

প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত

মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধি: সারাদেশের নেয় ফুলবাড়ীতেও উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট…

1 day ago

কুশিয়ারা এলাকায় নেশাগ্রস্ত ছেলের আগুন, ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর চেষ্টায় নিয়ন্ত্রণে

আতাউর রহমান, নারায়ণগঞ্জ বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জ বন্দরের কুশিয়ারা এলাকায় নেশাগ্রস্ত এক যুবকের বেপরোয়া আচরণে অগ্নিকাণ্ডের…

1 day ago

বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশু সন্তান

যখন সময় ডেস্ক রির্পোট: নিহত সুমন মন্ডল মজ্জৎকোল গ্রামের সিদ্দিক মন্ডলের ছেলে। তিনি আগে একটি…

1 day ago

This website uses cookies.