জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা
নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি- প্রতিপাদ্যে রাজবাড়ীতে ৩ দিনব্যাপী ভূমি সেবা উপলক্ষে ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৫ মে) সকালে রাজবাড়ী সদর উপজেলা পরিষদের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে ভূমি মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। এ উপলক্ষ্যে একটি বর্নাঢ্য র্যালী প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর সদর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ তারিফ-উল-হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার ।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা: এস এম মাসুদ , সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মারিয়া হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ) মো. রাসেল মিয়া ।
৩ দিনব্যাপী এই ভূমি মেলায় রাজবাড়ী সদর উপজেলার ১৪টি ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তাগণ উপজেলা পরিষদ হলরুমে তাদের সেবা কার্যক্রম প্রদান করবেন বলে সভায় জানান হয়।
মোঃ জাহিদুর রহিম মোল্লা বালিয়াকান্দি রাজবাড়ী
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২