Header Premium (728×90)

জেলা/স্থানীয়

ইশরাক ইস্যুতে বিএনপির সঙ্গে প্রকাশ্য বিরোধে এনসিপি, প্রশ্ন উঠছে দলের ভূমিকায়

মোঃ মকবুলার রহমান নীলফামারী জেলা প্রতিনিধি

সাম্প্রতিক সময়ে জাতীয় রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে বিএনপি ও নবগঠিত এনসিপির মধ্যে প্রকাশ্য বিরোধকে ঘিরে। বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে তরুণ রাজনীতিক ইশরাক হোসেনের শপথ গ্রহণকে কেন্দ্র করে পরিস্থিতি আরও জটিল রূপ নিয়েছে।

বিএনপি অভিযোগ করছে, সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই পরিস্থিতি তৈরি করেছে। অন্যদিকে, এনসিপি কার্যত সরকারের পক্ষে অবস্থান নিয়ে বিএনপির বিরোধিতায় নেমে পড়েছে। দলটি সম্প্রতি নির্বাচন কমিশন ভবন ঘেরাও করে সরকারের তিন উপদেষ্টাকে বিএনপিপন্থী আখ্যা দিয়ে তাদের পদত্যাগ দাবি করেছে।

২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি যাত্রা শুরুর সময় এনসিপি ‘নতুন ধারার রাজনীতি’র প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সময় গড়াতেই দেখা যাচ্ছে, দলটি পুরনো রাজনীতির কৌশলেই হাঁটছে। একের পর এক নেতার বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ উঠছে, যা এনসিপির ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করছে।

এছাড়া সরকারের সঙ্গে সংশ্লিষ্ট দুই ছাত্র উপদেষ্টার এনসিপির হয়ে প্রকাশ্যে কাজ করার অভিযোগ উঠেছে, যা রাজনৈতিক শিষ্টাচার নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। এমনকি এনসিপির অভ্যন্তরেও এই বিষয় নিয়ে অসন্তোষের ইঙ্গিত মিলেছে—দলের হোয়াটসঅ্যাপ গ্রুপে চলা আলোচনায় তা প্রকাশ পেয়েছে।

এই পরিস্থিতিতে জুলাই মাসে গড়ে ওঠা বিভিন্ন রাজনৈতিক শক্তির সঙ্গে আবারও ঐক্য গঠনের উদ্যোগ নিচ্ছে এনসিপি। সামাজিক যোগাযোগমাধ্যমে দলটির নেতারা এখন আত্মসমালোচনার পাশাপাশি ঐক্য ও পুনর্গঠনের বার্তা দিচ্ছেন।

Md Omor Sunny

Recent Posts

মিঠাপুকুরে ১১১ পিস ইয়াবা উদ্ধার, ০১ মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার রংপুর  রংপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি'র) অফিসার ও সঙ্গীয় ফোর্স এর একটি…

5 minutes ago

গাউসুল আজম সুপার মার্কেটের এজিএম স্থগিত, অভিযোগে উত্তপ্ত পরিস্থিতি

ফখরুল আলম সাজু ঢাকা রাজধানীর নীলক্ষেত এলাকার গাউসুল আজম সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী বহুমুখী…

14 hours ago

কদমতলীতে সংঘর্ষে আহত পরিবহন শ্রমিকের মৃত্যু

ফখরুল আলম সাজু সিলেট জেলা শহরের দক্ষিণ সুরমার কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে পরিবহণ শ্রমিকদের সংঘর্ষে…

16 hours ago

রূপগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জে খেলাধুলা করতে গিয়ে পুকুরের পানিতে পড়ে ফারিহা (১২)…

16 hours ago

সীতাকুণ্ডে ভাঙ্গারী দোকানে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত-১

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ১টি ভাঙারি দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আরমান (২৫)…

16 hours ago

ফুলগাজীতে ছাগল চুরির মামলায় ৩ জন গ্রেফতার

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা ফুলগাজী উপজেলা আনন্দপুর ইউনিয়নে ছাগল চুরির ঘটনায়…

17 hours ago

This website uses cookies.