মনোহরদীতে প্রতিপক্ষের হামলায় মাদরাসা শিক্ষক নিহত
মো.এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদীঃ
নরসিংদীর মনোহরদীতে গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় হাফেজ আবুল কালাম (৩২) নিহত হয়েছেন।
শনিবার (১৭ মে) দিবাগত রাত সাড়ে ৩ টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আবুল কালাম উপজেলার চালাকচর ইউনিয়নের দক্ষিণ কাচিকাটা এলাকার আব্দুল আওয়ালের ছেলে।
তিন মেয়ের বাবা আবুল কালাম পেশায় স্থানীয় একটি বেসরকারি মাদরাসার শিক্ষক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে নিহত আবুল কালামের বাবা আব্দুল আওয়ালের সঙ্গে প্রতিবেশী শহীদ উল্লাহ’র জমি নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার (১৬ মে) দুপুরে গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে দু’পক্ষের মাঝে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে শহিদুল্লাহ তার পরিবারের লোকজন এবং দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়।
এ হামলায় আউয়াল (৬৫), আউয়ালের বড় ছেলে আবু বাক্কার (৪০), মেজো ছেলে আবুল কালাম (৩২) ও আওয়ালের পুত্রবধূ হাবিবাসহ (২৮) পাঁচজন গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠায়।
আহতদের মাঝে হাফেজ আবুল কালাম গতকাল দিবাগত রাত সাড়ে ৩টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
মনোহরদী থানার উপ-পরিদর্শক(এস আই) মেহেদী হাসান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনার দিনই পুলিশ দু’জনকে গ্রেফতার করে। শহিদুল্লাহকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
ফখরুল আলম সাজু বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে…
নুপুর আক্তার, নিজস্ব প্রতিনিধি: ভোলা জেলা চরফ্যাশন উপজেলায় ১ গৃহবধূকে ধর্ষণে করতে গিয়ে ভয়াবহ পরিণতির…
মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে ফুলবাড়ীর সকল স্তরের মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের…
ফখরুল আলম সাজু কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় ১টি আবাসিক হোটেলে ১ গৃহবধূকে ধর্ষণের অভিযোগে হোটেল…
ঐতিহ্য হারাচ্ছে কি শেরপুরের কেল্লাপোষী মেলা? অশ্লীলতা, জুয়া ও জবাবদিহির সংকটে একটি ঐতিহ্যবাহী মেলা মূল…
মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলা বুড়িচং উপজেলা নোয়াপাড়া এলাকায় লিপি আক্তার (৪০) নামে…
This website uses cookies.