সারাদেশ

ডা. শাহাদাত হোসেন: সংগ্রামের আরেক নাম, সাহসের অপর নাম

আরিফুর রহমান তীব্র,ডবলমুড়িং থানা প্রতিনিধি চট্টগ্রাম।

ডা. শাহাদাত হোসেন — চট্টগ্রামের রাজনীতির এক অবিনশ্বর নাম। এক হাতে চিকিৎসার সেবাময় স্পর্শ, আর অন্য হাতে রাজপথের লড়াইয়ের অটল পতাকা। তার জীবন এক গল্প, যেখানে প্রতিটি অধ্যায়ে লেখা আছে ত্যাগ, সংগ্রাম, আর মানুষের প্রতি সীমাহীন ভালোবাসা।

দীর্ঘ ১৬ বছর ধরে রাজপথে আন্দোলনের ঝড় সামলেছেন। ফ্যাসিবাদী শাসক হাসিনার রক্তচক্ষুর সামনে দাঁড়িয়ে, লাঠি, গুলি, কাঁদানে গ্যাসের ধোঁয়ার মধ্যেও তিনি ছিলেন অটল। যতবার তাকে থামাতে চাওয়া হয়েছে, ততবার তিনি আরও শক্তিশালী হয়ে ফিরেছেন। তার নামে যখন ১০০ মিথ্যা মামলা, গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, তখনও তিনি রাজপথ ছাড়েননি। কারাগারের দেয়াল তাকে শৃঙ্খলিত করতে পারেনি, বরং তার দৃঢ় সংকল্পকে আরও জ্বলন্ত করেছে।

তার নেতাকর্মীরা যখন রাজপথে আহত, নিপীড়িত, তখন তিনি তাদের ঢাল হয়ে দাঁড়িয়েছেন। প্রতিটি চোখের অশ্রু মুছে দিয়েছেন, প্রতিটি ভাঙা মনকে সাহস জুগিয়েছেন। তার কণ্ঠে ছিল বিশ্বাসের ভাষা, তার চোখে ছিল বিজয়ের দৃঢ়তা। নেতাকর্মীরা তার পেছনে শুধু একজন নেতাকে নয়, একজন অভিভাবককে পেয়েছে, যে তাদের রক্ষায় নিজের জীবনকেও ঝুঁকিতে ফেলতে প্রস্তুত।

কেউ যখন রাজনীতি করেছিল ক্ষমতার জন্য, তিনি লড়াই করেছেন ন্যায়ের জন্য। কেউ যখন নিজের স্বার্থে আপস করেছে, তিনি বুকে আগলে রেখেছেন সত্যকে। চট্টগ্রামের প্রতিটি রাস্তায় তার সংগ্রামের গল্প, প্রতিটি দেয়ালে তার অশ্রু-সিক্ত দৃঢ়তা।

আজ তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র। কিন্তু এটি কোনো ক্ষমতার সিংহাসন নয়, এটি তার ত্যাগের ফসল। তিনি দেখিয়েছেন, নেতৃত্ব মানে শুধু শাসন করা নয়, বরং সেবা করা।

ডা. শাহাদাত হোসেন, আপনি শুধু একজন নেতা নন, আপনি চট্টগ্রামের সাহস, বিশ্বাস, এবং আত্মসম্মানের প্রতীক। আপনার প্রতিটি পদক্ষেপ আমাদের স্মরণ করিয়ে দেয়, সত্যের জন্য লড়াই করা যায়, ন্যায়ের জন্য বেঁচে থাকা যায়।

চট্টগ্রাম আপনাকে পেয়েছে, পেয়েছে তার একজন প্রকৃত অভিভাবককে, যে শুধু রাজনীতি নয়, হৃদয় দিয়ে ভালোবাসে এই নগরকে।

Md Omor Sunny

Recent Posts

পরশুরামে স্কুল শিক্ষার্থী বৈদ্যুতিক শর্ট সার্কিটে মৃত্যু

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উত্তর কাউতলী বটতলায় ইসলামিয়া সিনিয়র…

4 hours ago

নওগাঁয় খাবারের প্রলোভনে শিশুকে ধর্ষণ

ফখরুল আলম সাজু নওগাঁ জেলা বদলগাছী উপজেলা এ খাবারের প্রলোভন দেখিয়ে ১ শিশুকে ধর্ষণ ও…

4 hours ago

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আহত ৪, লুট ১২ লক্ষাধিক টাকার মালামাল

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে সশস্ত্র হামলার ঘটনায় চারজন…

4 hours ago

জ্বালানি তেলের দাম বাড়লেও বাড়েনি গণপরিবহনের ভাড়া

মোঃ রাব্বি হাসান দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে জ্বালানি তেলের দাম বাড়ানোর পর এখনো বাড়ানো…

5 hours ago

সুনামগঞ্জের বিদ্যুতের মেরামত করতে গিয়ে কৃষকের মৃত্যু

ফখরুল আলম সাজু সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় নিজ বসত ঘরে বিদ্যুতের কাজ করতে গিয়ে আরশ…

11 hours ago

নেত্রকোনায় স্ত্রীর হাত-পায়ের রগ কেটে দেয়ার অভিযোগে স্বামী আটক

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: নেত্রকোনা জেলা মদন উপজেলায় মারুফা আক্তার (২৭) নামের ১ নার্সের…

11 hours ago

This website uses cookies.