সাবেক মেয়র আইভী গ্রেপ্তার , নারায়ণগঞ্জে রাজনৈতিক উত্তেজনা চরমে
মোঃ ইসমাইল হোসেন,স্টাফ রিপোর্টার,
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে শুক্রবার (৯ মে) ভোর পৌনে ৬টার দিকে নিজ বাসভবন চুনকা কুটির থেকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার রাত থেকেই তার বাড়ির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল।
পুলিশ জানায়, ডা. আইভীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় চারটি এবং ফতুল্লা থানায় একটি হত্যা ও হত্যাচেষ্টার মামলা রয়েছে। এসব মামলার একটির ভিত্তিতে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
গ্রেপ্তারের সময় আইভীর সমর্থকরা রাস্তায় বিক্ষোভ করেন এবং পুলিশের অভিযান ঠেকাতে চেষ্টাও করেন। তাকে প্রথমে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয় এবং পরে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরবর্তী শুনানি ২৬ মে নির্ধারণ করা হয়েছে।
আইভীর ঘনিষ্ঠরা এই গ্রেপ্তারের ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবে দেখছেন। স্থানীয় আওয়ামী লীগ এবং সাধারণ জনগণের মাঝে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকের মতে, আইভীর জনপ্রিয়তাই তাকে টার্গেট করার মূল কারণ।
ঘটনার পর থেকেই নারায়ণগঞ্জে রাজনৈতিক উত্তেজনা চরমে উঠেছে এবং পরিস্থিতির দিকে সবার নজর রয়েছে।
ফখরুল আলম সাজু ফেনী জেলা ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের ফেনাপুষ্করনী ৯ নং ওয়ার্ড যুবলীগ সাধারণ…
দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উন্নয়ন, জনসেবা ও গণমাধ্যমের দায়িত্বশীল…
তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনীতে অরাজনৈতিক সংগঠন হেযবুত তওহীদ নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে…
যখন সময় ডেস্ক রিপোর্ট: যশোর জেলা স্থলবন্দর বেনাপোলে জাতীয় নাগরিক পার্টি "এনসিপি" এর মুখ্য সমন্বয়ক…
স্টাফ রিপোর্টার রংপুর: আজ (৩ জুন) বুধবার বিকেলে ঠাকুরগাঁওয়ের নবগঠিত ভূল্লী উপজেলার কুমারপুর উচ্চবিদ্যালয় মাঠে…
মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত সহীহ কুরআন…
This website uses cookies.