সংযুক্ত আরব আমিরাতে স্কুল শিক্ষার্থীদের পাঠ্যক্রমে এআই যুক্তের উদ্যোগ
মোঃ মকবুলার রহমান নীলফামারী জেলা প্রতিনিধি
সব বয়সী স্কুলগামী শিক্ষার্থীদের জন্য পাঠ্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অন্তর্ভুক্তির উদ্যোগ নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। আজ সোমবার এএফপি প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বিশ্লেষকদের মতে, সময়ের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি সম্পর্কে সচেতন করতেই এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে।
দেশটির প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম জানিয়েছেন, আগামী শিক্ষাবর্ষ থেকে কিন্ডারগার্টেনসহ সব সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এআই শিক্ষার পাঠদান শুরু হবে। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, “আমাদের লক্ষ্য হলো প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের জন্য শিশুদের প্রস্তুত করা। তাদেরকে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে জ্ঞান দেওয়ার পাশাপাশি এর নৈতিক দিকগুলো সম্পর্কেও সচেতন করা।”
তিনি আরও বলেন, “বর্তমান সময় অতীতের তুলনায় অনেক বেশি পরিবর্তনশীল। তাই আমাদের দায়িত্ব শিশুদের নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার শিক্ষা দেওয়া।”
তেলভিত্তিক অর্থনীতির ওপর নির্ভরশীল আমিরাত গত কয়েক বছর ধরে প্রযুক্তিনির্ভর খাতে বৈচিত্র্য আনার চেষ্টা করছে। এআই প্রযুক্তিকে কেন্দ্র করেই ভবিষ্যৎ গড়ার পরিকল্পনা করছে দেশটি। ২০১৭ সালে বিশ্বে প্রথমবারের মতো এআই মন্ত্রণালয় গঠন করে আমিরাত। এছাড়া আবুধাবিতে প্রতিষ্ঠিত হয়েছে একটি এআই বিশ্ববিদ্যালয়।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ফ্রান্সে ৩ থেকে ৫ বিলিয়ন ইউরো ব্যয়ে একটি বৃহৎ এআই ডেটা সেন্টার নির্মাণের ঘোষণাও দিয়েছে দেশটি।
ফখরুল আলম সাজু পটুয়াখালী জেলা কলাপাড়ার ভাড়া বাসা থেকে মেহেরুন্নেছা উর্মি (২৮) নামের ১ নারী…
ফখরুল আলম সাজু সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের পশ্চিম সুঁড়িগাঁও গ্রামে গরুর ধান…
মোঃ মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলা বুড়িচংয়ের দরিয়ারপাড় কেন্দ্রীয় ঈদগাহের সামনে অভিযান চালিয়ে…
যখন সময় ডেস্ক রিপোর্ট: নেত্রকোণা জেলা পূর্বধলা উপজেলায় বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে…
স্টাফ রিপোর্টার রংপুর গত দুই দিনের টানা বৃষ্টিতে ডুবে যাচ্ছে রংপুর নগরীর বিভিন্ন সড়ক। পরিকল্পিত…
ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা শাসনগাছা–বুড়িচং–ব্রাহ্মণপাড়া সড়কে অবৈধভাবে জিবি নামে চাঁদা আদায়ের প্রতিবাদে বিক্ষোভ ও…
This website uses cookies.