সারাদেশ

ঢাকা বিমানবন্দর ফুটওভারব্রিজে ভিক্ষার নামে হয়রানি, আতঙ্কে যাত্রীরা

ফখরুল আলম সাজু ক্রাইম রিপোর্টার ঢাকা:

রাজধানীর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে ফুটওভার ব্রিজে চলমান একটি নতুন ধরণের ভোগান্তিতে পড়ছেন দেশের বিভিন্ন জেলা থেকে আগত রেলযাত্রী ও পথচারীরা, ভিক্ষাবৃত্তির নামে একদল অপ্রাপ্তবয়স্ক শিশু যাত্রীদের শারীরিকভাবে লাঞ্ছিত ও হয়রানি করছে বলে অভিযোগ উঠেছে।

প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিমানবন্দর রেলস্টেশন থেকে নামা যাত্রীরা ফুটওভার ব্রিজ ব্যবহার করে সড়ক পার হওয়ার সময় এই শিশুরা হঠাৎ করে এগিয়ে এসে যাত্রীদের ব্যাগ ধরে টানা বা পা চেপে ধরে ভিক্ষা চায়, টাকা না পেলে গালিগালাজ, ধাক্কাধাক্কি এমনকি অনেক সময় যাত্রীদের জামাকাপড় টেনে ধরার ঘটনাও ঘটছে।

এ বিষয়ে যাত্রী রবিউল ইসলাম বলেন, আমি একা ছিলাম হাতে ভারী ব্যাগ, হঠাৎ ২ জন শিশু এসে পা ধরে বসে পড়ে, বলছে টাকা দেন, না দিলে গালিগালাজ শুরু করল, খুব বিব্রতকর পরিস্থিতি ছিল।

অনেকে বলছেন, এটি আর শুধু ভিক্ষাবৃত্তি নয়, এটি একটি সংগঠিত স্ট্রিট স্ক্যামের রূপ নিচ্ছে, এই শিশুদের পেছনে দালালচক্র বা গ্যাং সক্রিয় রয়েছে বলেও সন্দেহ করছেন এলাকাবাসী ও ভুক্তভোগীরা।

বিশেষজ্ঞরা বলছেন, এটি কেবল আইন-শৃঙ্খলার সমস্যা নয়, বরং একটি সামাজিক ব্যর্থতা, এই শিশুদের সুরক্ষা ও পুনর্বাসনের জন্য কার্যকর নীতিমালা ও বাস্তবায়ন জরুরি।

নিরাপত্তার স্বার্থে বিমানবন্দর এলাকায় আরও পুলিশ তৎপরতা, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং সামাজিক সচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন পথচারীরা।

এই অপ্রাপ্ত বয়স্কদের অপরাধচক্রে জড়িয়ে পড়া দেশের ভবিষ্যতের জন্য অশনিসংকেত, এখনই ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

Md Omor Sunny

Recent Posts

সূত্রাপুরে ডিবি পরিচয়ে সাড়ে ১১ লক্ষ টাকা আত্মসাৎ গ্রেফতার ১

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা সূত্রাপুর এলাকায় ভুয়া গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে প্রতারণা করে ১১…

4 hours ago

গাজীপুরে প্রকাশ্যে ছুরিকাঘাত, রাজনৈতিক ছত্রছায়ায় দাপট, আতঙ্কে পরিবার

ফখরুল আলম সাজু গাজীপুরের এরশাদ নগর এলাকায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনায় চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে…

6 hours ago

শীতলক্ষ্যা নদীতে জাহাজ থেকে পড়ে শ্রমিক নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে পণ্যবাহী লাইটারেজ জাহাজ থেকে পড়ে ইসমাইল…

6 hours ago

সদ্যপুস্করনীতে ইয়াবা ও চোলাইমদ সহ একজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার রংপুর: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় রংপুরের উদ্যোগে পরিচালিত। আজ (১৬ এপ্রিল) বৃহস্পতিবার…

6 hours ago

চন্দ্রগঞ্জ নিউমার্কেটে তরমুজ ব্যবসায়ী ও মোবাইল দোকানদারদের মধ্যে সংঘর্ষে মানববন্ধন

মোঃ আবদুল আজীম, স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ নিউমার্কেটে তরমুজ ব্যবসায়ী ও মোবাইল দোকানদারদের মধ্যে তুচ্ছ…

6 hours ago

শেরপুরে জমি রেজিস্ট্রিতে চরম ভোগান্তি।

নিজস্ব প্রতিবেদনঃ বগুড়ার শেরপুর উপজেলায় মোট ২৩৬টি মৌজা নিয়ে গঠিত। প্রতিদিনই এখানে জমি ক্রয়-বিক্রয়ের কার্যক্রম…

16 hours ago

This website uses cookies.