সারাদেশ

চন্দ্রগঞ্জ নিউমার্কেটে তরমুজ ব্যবসায়ী ও মোবাইল দোকানদারদের মধ্যে সংঘর্ষে মানববন্ধন

মোঃ আবদুল আজীম,
স্টাফ রিপোর্টার:

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ নিউমার্কেটে তরমুজ ব্যবসায়ী ও মোবাইল দোকানদারদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

১৫ই এপ্রিল বুধবার, পুরো বাজার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, রকি নামে এক তরমুজ ব্যবসায়ী দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে চন্দ্রগঞ্জে ব্যবসা পরিচালনা করে আসছেন। সম্প্রতি একটি প্রভাবশালী মহল তাকে ও তার সহকর্মীদের বাজার থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে নানা ধরনের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

ঘটনাস্থলে জানা যায়, অতিরিক্ত তরমুজ আসায় ব্যবসায়ীরা সাময়িকভাবে মসজিদ গলিতে তরমুজ রাখেন। একই স্থানে নিউমার্কেট কর্তৃপক্ষ মোটরসাইকেল রাখার জন্য মাসিক ভাড়ার বিনিময়ে গ্যারেজ সুবিধা দিয়ে থাকে।

এ সময় বাজারের মোবাইল ব্যবসায়ী রাজু ও ইয়াসিন আরাফাত সুমন মোটরসাইকেল রাখার জন্য সেখানে গেলে তরমুজ রাখা নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে রাজু লাঠি দিয়ে তরমুজ ভাঙচুর করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

খবর পেয়ে তরমুজ ব্যবসায়ী রকি ঘটনাস্থলে এসে প্রতিবাদ জানালে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক বাড়তে থাকে। অভিযোগ রয়েছে, এ সময় কিছু ব্যক্তি লাঠি ও রড নিয়ে তরমুজ ব্যবসায়ীদের ওপর হামলার চেষ্টা করে।

ঘটনার জেরে বাজারের মোবাইল দোকান কমিটির পক্ষ থেকে তরমুজ ব্যবসায়ীদের বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় লোকজন এগিয়ে আসে।

এদিকে, নিউমার্কেট এলাকায় উত্তেজিত জনতা বিষয়টি দ্রুত সমাধানের জন্য বাজার কমিটির প্রতি আহ্বান জানালেও তা কার্যকর হয়নি। পরবর্তীতে এক পক্ষ মানববন্ধন কর্মসূচি পালন করে এবং অপর পক্ষের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে অপপ্রচার চালানোর অভিযোগ পাওয়া গেছে।

বর্তমানে বাজার এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

saju

Recent Posts

গাজীপুরে প্রকাশ্যে ছুরিকাঘাত, রাজনৈতিক ছত্রছায়ায় দাপট, আতঙ্কে পরিবার

ফখরুল আলম সাজু গাজীপুরের এরশাদ নগর এলাকায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনায় চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে…

1 hour ago

শীতলক্ষ্যা নদীতে জাহাজ থেকে পড়ে শ্রমিক নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে পণ্যবাহী লাইটারেজ জাহাজ থেকে পড়ে ইসমাইল…

1 hour ago

সদ্যপুস্করনীতে ইয়াবা ও চোলাইমদ সহ একজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার রংপুর: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় রংপুরের উদ্যোগে পরিচালিত। আজ (১৬ এপ্রিল) বৃহস্পতিবার…

2 hours ago

শেরপুরে জমি রেজিস্ট্রিতে চরম ভোগান্তি।

নিজস্ব প্রতিবেদনঃ বগুড়ার শেরপুর উপজেলায় মোট ২৩৬টি মৌজা নিয়ে গঠিত। প্রতিদিনই এখানে জমি ক্রয়-বিক্রয়ের কার্যক্রম…

11 hours ago

মুগদা বিশ্বরোড় সিঙ্গার গলিতে ভাঙ্গা সড়ক, চরম দুর্ভোগে এলাকাবাসী

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা দক্ষিণ মুগদা পাড়া বিশ্বরোড় সংলগ্নে এলাকার সিঙ্গার গলি সড়কের বেহাল…

23 hours ago

ফেনীতে জ্বালানি তেলের সংকট ভোগান্তিতে সাধারণ মানুষ

তিমির চন্দ্র দাস, ক্রাইম রির্পোটার ফেনী: ফেনী জেলায় বর্তমানে তীব্র জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে,…

23 hours ago

This website uses cookies.