সারাদেশ

রোহিঙ্গা নারীকে জন্মনিবন্ধন দেওয়ায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত

স্টাফ রিপোর্টার রংপুর।

আজ (২৯ এপ্রিল) মঙ্গলবার রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার সহকারী কমিশনার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রংপুরের বদরগঞ্জ উপজেলায় রোহিঙ্গা নারীকে জন্মনিবন্ধন সনদ দেওয়ার অভিযোগে দামোদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবু বকর সিদ্দীককে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।

সাময়িক বরখাস্তের আদেশে উল্লেখ করা হয়, রংপুরের বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়নের চেয়ারম্যান শেখ আবু বকর সিদ্দীক ‘উম্মে কলিমা’ নামের এক রোহিঙ্গা নারীকে জন্মনিবন্ধন সনদ প্রদান করেন। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪)(খ)(ঘ) ধারায় সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

এছাড়া তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে, যাতে বলা হয়েছে—কেন তাকে চেয়ারম্যান পদ থেকে স্থায়ীভাবে অপসারণ করা হবে না, সে বিষয়ে প্রজ্ঞাপন পাওয়ার ১০ কার্যদিবসের মধ্যে রংপুর জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে লিখিত জবাব দিতে হবে।

এ বিষয়ে দামোদরপুর ইউপিচেয়ারম্যান শেখ আবু বকর সিদ্দীক জানান, ‘আমি কোনো রোহিঙ্গা নারীকে জন্মনিবন্ধন সনদ দেইনি। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে।’ তিনি আরও দাবি করেন, ‘২০২২ সালে ইউনিয়ন পরিষদের অফিসিয়াল কম্পিউটারে হ্যাকিংয়ের মাধ্যমে এই ঘটনা ঘটানো হয়েছে। বিষয়টি জানার পর আমি উচ্চ আদালতের শরণাপন্ন হয়েছি।’

বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান জানান, রোহিঙ্গা নারীর জন্মনিবন্ধন সনদ তৈরির ঘটনায় দামোদরপুর ইউপি চেয়ারম্যান শেখ আবু বকর সিদ্দীককে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। আমরা এ সংক্রান্ত চিঠি পেয়েছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’

Md Omor Sunny

Recent Posts

পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র পায়নি ২৯ পরীক্ষার্থী প্রতিবাদে মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার রংপুর: পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেছেন…

17 hours ago

রূপগঞ্জে জমি বিরোধে বিধবার দোকানে ভাঙচুর, ৭টিতে তালা দেওয়ার অভিযোগ

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা-তে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক বিধবার…

18 hours ago

অনলাইন জুয়ায় টাকা হারিয়ে যুবকের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার রংপুর: পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন…

18 hours ago

নোয়াখালী-লক্ষ্মীপুরে তেলের সংকট ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না জ্বালানি

হাফিজুর রহমান, নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলে দেখা দিয়েছে চরম তেলের সংকট। বিভিন্ন…

18 hours ago

পরশুরামে স্কুল শিক্ষার্থী বৈদ্যুতিক শর্ট সার্কিটে মৃত্যু

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উত্তর কাউতলী বটতলায় ইসলামিয়া সিনিয়র…

2 days ago

নওগাঁয় খাবারের প্রলোভনে শিশুকে ধর্ষণ

ফখরুল আলম সাজু নওগাঁ জেলা বদলগাছী উপজেলা এ খাবারের প্রলোভন দেখিয়ে ১ শিশুকে ধর্ষণ ও…

2 days ago

This website uses cookies.