Header Premium (728×90)

জেলা/স্থানীয়

ঈদগাঁওতে এসএসসি ও দাখিল পরীক্ষা পরিচালনা সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত

জাওয়ান উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার।

ঈদগাঁওতে আসন্ন এসএসসিদাখিল পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নিয়মাবলী জ্ঞাত করণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
৭ এপ্রিল সোমবার বিকেলে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। কেন্দ্র কমিটি ২০২৫ এর চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা এতে প্রধান অতিথি হিসেবে নির্দেশনা প্রদান করেন। শুরুতে পরীক্ষার নিয়মাবলী সংক্রান্ত পত্র বিতরণ করেন পরীক্ষা কমিটির সদস্য আনিসুর রহমান। হযরত উম্মে হানি (রাঃ) আদর্শ বালিকা দাখিল মাদ্রাসার সুপার মোঃ সলিম উল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াত এবং স্বাগতিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অশ্রু রায়ের পবিত্র গীতা পাঠের মাধ্যমে কর্মশালার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরে উপস্থিত কেন্দ্র কর্মকর্তা ও কক্ষ প্রত্যবেক্ষকগণ নিজ নিজ পরিচিতি উপস্থাপন করেন। কেন্দ্র ও প্রতিষ্ঠান ভিত্তিক পরীক্ষার্থীর পরিসংখ্যান উপস্থাপন করেন
এসএসসি পরীক্ষা কেন্দ্র কক্স- ৪ এর কেন্দ্র সচিব শফিউল আলম, এসএসসি পরীক্ষা কেন্দ্র কক্স- ২ এর কেন্দ্র তত্ত্বাবধায়কের প্রতিনিধি আব্দুল মজিদ খান এবং দাখিল পরীক্ষা কেন্দ্র কক্স- ২ এর কেন্দ্র সচিব অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ছৈয়দ।
পরীক্ষা পরিচালনায় প্রত্যবেক্ষক গণের দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইসমাইল, উপজেলা একাডেমিক সুপারভাইজার রাশেদুল হাসান মোহাম্মদ মহিউদ্দিন, নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম হোছাইনী, খোদাইবাড়ি এ, জি লুৎফুল কবির আদর্শ বালিকা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ছৈয়দ এবং পোকখালি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল আলম।
এতে কক্ষ পর্যবেক্ষকদের প্রশ্ন ও দাবির উত্তর বিষয়ে কথা বলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও সমাপনী বক্তব্য দেন চৌফলদণ্ডী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ রেজাউল করিম। উপস্থিত ছিলেন ভারুয়াখালী দারুল উলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ বদরুল আলম, ইসলামাবাদ মমতাজুল উলুম ফরিদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ জসিম উদ্দিন এবং ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক শহিদুল হক। কর্মশালায় এসএসসি পরীক্ষা কেন্দ্র ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষা কেন্দ্র ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় এবং দাখিল পরীক্ষা কেন্দ্র ঈদগাঁও আলমাছিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার আওতাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সহকারি সুপার, ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক সহ কক্ষ প্রত্যবেক্ষকগণ অংশ নেন।

Md Omor Sunny

Recent Posts

ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ১১৬ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া উপজেলা চৌব্বাস এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১১৬ পিস ইয়াবা…

16 hours ago

২৪ দিনেও গ্রেফতার হয়নি সাংবাদিক রফিকের পিতা হত্যা মামলার আসামিরা, পরিবারের ক্ষোভ

মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলা সদর দক্ষিনে চব্বিশ দিন পার হলেও এখনো গ্রেফতার…

16 hours ago

নাজিরহাট এলাকায় যৌথ অভিযানে বালুমহলে জরিমানা আদায়

স্টাফ রিপোর্টার রংপুর: রংপুর মেট্রোপলিটন পুলিশের হাজির হাট থানা পুলিশ ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে পরিচালিত…

17 hours ago

রূপগঞ্জ উপজেলা জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন অনুষ্ঠিত “বৈষম্যহীন মানবিক কল্যাণ রাষ্ট্র গঠনে ইসলামি আদর্শের বিকল্প নেই”

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিট সভাপতি সম্মেলন অনুষ্ঠিত…

17 hours ago

মিরসরাইয়ে বেপরোয়া গতির বাসের চাকায় পিষ্ট হয়ে ১ নারী নিহত

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলা মিরসরাইয়ে বেপরোয়া গতির বাসের চাকায় পিষ্ট হয়ে আজমা…

1 day ago

ফেনীতে কিস্তির টাকার জন্য প্রবাসীর স্ত্রীকে হত্যায় রাজমিস্ত্রী গ্রেফতার

তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা সদরের শর্শদী ইউনিয়নে নির্মাণাধীন বাড়িতে প্রবাসীর স্ত্রীকে…

1 day ago

This website uses cookies.