Header Premium (728×90)

অপরাধ

সাংবাদিক মারধরের ঘটনায় ৩ পুলিশ ক্লোজড: তদন্ত কমিটি গঠন

স্টাফ রিপোর্টার রংপুর

দৈনিক আমার দেশের বদরগঞ্জ উপজেলা প্রতিনিধি এমএ সালাম বিশ্বাসকে মারধরের ঘটনায়পুলিশকে ক্লোজড করা হয়েছে। সেই সঙ্গে বদরগঞ্জ থানার ওসি আতিকুর রহমানের বিরুদ্ধে ওঠা অভিযোগসহ ঘটনা তদন্তে অতিরিক্ত পুলিশ সুপারকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আজ (২১ মার্চ) শুক্রবার
দুপুর ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম।

এর আগে বুধবার (১৯ মার্চ) বিকেল ৩টার দিকে বদরগঞ্জ থানার মূল ফটক থেকে ১০০ গজ দূরে থানার ভেতর থেকে পুলিশের একটি পিকআপ এসে থামে। পিকআপ ভ্যানের ভেতরে থাকা কয়েকজন পুলিশ সদস্য নিজেরা বাগ্বিতণ্ডায় লিপ্ত হন। এ দৃশ্য মুঠোফোনে ভিডিও করেন দৈনিক আমার দেশের উপজেলা প্রতিনিধি এমএ সালাম বিশ্বাস। এসময় কনস্টেবল আল আমিন তাকে ভিডিও করতে নিষেধ করেন। একপর্যায়ে তাকে বেধড়ক পেটাতে থাকেন কয়েকজন পুলিশ সদস্য।ওসি আতিকুর রহমানের সামনে আবারও মারধর করেন। পরে সাংবাদিকদের সহযোগিতায় থানা থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনায় ফুঁসে ওঠে রংপুরের সাংবাদিক সমাজ। সেই সঙ্গে অভিযুক্ত ওসিসহ পুলিশ সদস্যের বিচারের দাবি জানিয়ে কর্মসূচি ঘোষণা করা হয়। এরপরেই রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম এ ঘটনায়পুলিশ ক্লোজড করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Md Akash Hossain

Recent Posts

মিঠাপুকুরে ১১১ পিস ইয়াবা উদ্ধার, ০১ মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার রংপুর  রংপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি'র) অফিসার ও সঙ্গীয় ফোর্স এর একটি…

2 hours ago

গাউসুল আজম সুপার মার্কেটের এজিএম স্থগিত, অভিযোগে উত্তপ্ত পরিস্থিতি

ফখরুল আলম সাজু ঢাকা রাজধানীর নীলক্ষেত এলাকার গাউসুল আজম সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী বহুমুখী…

16 hours ago

কদমতলীতে সংঘর্ষে আহত পরিবহন শ্রমিকের মৃত্যু

ফখরুল আলম সাজু সিলেট জেলা শহরের দক্ষিণ সুরমার কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে পরিবহণ শ্রমিকদের সংঘর্ষে…

18 hours ago

রূপগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জে খেলাধুলা করতে গিয়ে পুকুরের পানিতে পড়ে ফারিহা (১২)…

18 hours ago

সীতাকুণ্ডে ভাঙ্গারী দোকানে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত-১

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ১টি ভাঙারি দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আরমান (২৫)…

18 hours ago

ফুলগাজীতে ছাগল চুরির মামলায় ৩ জন গ্রেফতার

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা ফুলগাজী উপজেলা আনন্দপুর ইউনিয়নে ছাগল চুরির ঘটনায়…

18 hours ago

This website uses cookies.