Header Premium (728×90)

জেলা/স্থানীয়

আছিয়ার মরদেহ সেনাবাহিনীর হেলিকপ্টারে মাগুরায় নেওয়া হবে

ফখরুল আলম সাজু, ক্রাইম রিপোর্টার ঢাকা:
শিশু আছিয়ার মরদেহ সেনাবাহিনীর হেলিকপ্টারে মাগুরায় নেওয়া হবে। ১৩ মার্চ বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের “আইএসপিআর” এক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় সূত্র জানিয়েছে, ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল “সিএমএইচ” থেকে শিশুটির মরদেহ কিছুক্ষণের মধ্যে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে নেওয়া হবে। সেখান থেকে সেনাবাহিনী অথবা র‍্যাবের হেলিকপ্টারে করে মরদেহ মাগুরায় নেওয়া হবে

এর আগে ১৩ই মার্চ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে “সিএমএইচ” শেষ নিশ্বাস ত্যাগ করে আছিয়া শিশুটি।

আইএসপিআর জানায়, সিএমএইচের সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি, শিশুটির আজ বৃহস্পতিবার সকালে ৩ বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল, ২ বার স্থিতিশীল করা গেলেও ৩ বার আর হৃদস্পন্দন ফিরে আসেনি, গত ৮ মার্চ শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং যে কোন প্রয়োজনে তাঁদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করছে, বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোঃ ইউনূস মাগুরায় নির্যাতিত শিশুটির মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন, প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি অপূর্ব জাহাঙ্গীর জানান, প্রধান উপদেষ্টা ড. মোঃ ইউনূস নির্যাতনের ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার নির্দেশ দিয়েছেন।

সচিবালয়ে সমসাময়িক বিষয়ে প্রেস ব্রিফিংয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচার আগামী সাত দিনের মধ্যে শুরু হবে

শিশুটির মামলার তদন্ত দ্রুততম সময়ের মধ্যে শেষ করা হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক “আইজিপি” বাহারুল আলম।

editor

Recent Posts

মসজিদে ভিতরে ঢুকে মুসল্লিকে হত্যা

ফখরুল আলম সাজু মৌলভীবাজার জেলা শ্রীমঙ্গল উপজেলা মসজিদে ঢুকে ১ মুসল্লিকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা…

3 hours ago

আনোয়ারায় বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার ১ তরুণী

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলা আনোয়ারায় ১ তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ২ মে…

4 hours ago

চরফ্যাশনে ধর্ষণ মামলায় গ্রেফতার, পরিকল্পিত ষড়যন্ত্র ও জমি বিরোধের জের ধরে, পরিবারের দাবি

নুপুর আক্তার, ঢাকার প্রতিনিধি: ভোলা জেলা চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানা এলাকায় ১টি শিশু ধর্ষণ মামলায়…

4 hours ago

নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুর রহমান কৃতিত্বপূর্ণ কর্মের স্বীকৃতিস্বরূপ সম্মাননা অর্জন

মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুর রহমান…

4 hours ago

রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার রংপুর: আজ (৩ মে) রবিবার দুপুরে কেন্দ্রীয় বাস টার্মিনালে রংপুর জেলা মটর শ্রমিক…

5 hours ago

সাংবাদিক নির্যাতন বন্ধের দাবি জানিয়ে রংপুরে জাতীয় সাংবাদিক সংস্থার বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন

স্টাফ রিপোর্টার রংপুর: সাংবাদিক নির্যাতন - হয়রানি বন্ধ এবং গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার দাবি…

5 hours ago

This website uses cookies.