নুপুর আক্তার,
ঢাকার প্রতিনিধি:
ভোলা জেলা চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানা এলাকায় ১টি শিশু ধর্ষণ মামলায় সেলিম খন্দকার নামে ১ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
তিনি এনসিপির এমপি প্রার্থী শাহাদাত খন্দকার মঞ্জুর বাবা।
পরিবারের অভিযোগ, গত ৩০ এপ্রিল দিবাগত রাত আনুমানিক ১টা ১০ মিনিটে শশীভূষণ থানা পুলিশ তাদের গ্রামের বাসা থেকে সেলিম খন্দকারকে গ্রেফতার করে, পরবর্তীতে তারা জানতে পারেন, স্থানীয় বাসিন্দা মোঃ লোকমান হোসেন তার বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন।
অভিযুক্তের পরিবার দাবি করে, ২০২০ সালের করোনা কালীন সময়ে মোঃ লোকমান হোসেন ও তার আত্মীয়দের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ সৃষ্টি হয়, সে সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় এবং পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশী বৈঠকে বিষয়টি নিষ্পত্তি হয়, ওই সালিশে অভিযোগ গুলো মিথ্যা প্রমাণিত হওয়ার পর উভয় পক্ষের মধ্যে আপস-মীমাংসা হয়।
পরিবারের অভিযোগ, সেই ঘটনার পর থেকেই প্রতিপক্ষ বিভিন্ন সময় তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও হয়রানি মূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে।
তারা জানান, তাদের বিদেশি আম ও অন্যান্য ফলের বাগানে বারবার শিশুদের মাধ্যমে ফল নষ্ট করা হতো, বিষয়টি একাধিকবার স্থানীয় ভাবে জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
পরিবারের দাবি অনুযায়ী, ১ পর্যায়ে ফল নষ্ট করার ঘটনায় ক্ষুব্ধ হয়ে সেলিম খন্দকার অভিযোগ কারীর ১ শিশুকে শাসন করেন, পরে বিষয়টি সমাধানের চেষ্টা করা হয় এবং স্থানীয় ভাবে সমাধানের আশ্বাস দেওয়া হয়।
অভিযুক্তের পরিবার আরও দাবি করেন, জমি সংক্রান্ত বিরোধ ও অর্থনৈতিক দাবি পূরণ না হওয়ায় প্রতিপক্ষ ১টি কুচক্রী মহলের যোগ সাজশে পরিকল্পিত ভাবে মিথ্যা মামলা দায়ের করেছে।
তাদের অভিযোগ, রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যেই এই মামলা করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাগানে ফল নষ্টের ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ২ পক্ষের মধ্যে বিরোধ চলছিল।
অন্যদিকে, অভিযোগকারী পক্ষের বক্তব্য তাৎক্ষণিক ভাবে পাওয়া যায়নি।
এ বিষয়ে এনসিপির এমপি প্রার্থী শাহাদাত খন্দকার মঞ্জু বলেন, তার বাবার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও অপবাধ মূলক, তিনি এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
শশীভূষণ থানা পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের মধ্যে ঘটনাটি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন অনেকে।
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলা আনোয়ারায় ১ তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ২ মে…
মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুর রহমান…
স্টাফ রিপোর্টার রংপুর: আজ (৩ মে) রবিবার দুপুরে কেন্দ্রীয় বাস টার্মিনালে রংপুর জেলা মটর শ্রমিক…
স্টাফ রিপোর্টার রংপুর: সাংবাদিক নির্যাতন - হয়রানি বন্ধ এবং গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার দাবি…
মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলা চান্দিনা উপজেলা সুহিলপুর ইউনিয়নের অলিপুর গ্রামে ডাকাতির সময়…
মোঃ পলাশ সালমান, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলা বাজিতপুর উপজেলার হালিমপুর গ্রামের ইন্দুর দাইর এলাকার…
This website uses cookies.