Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

ঘোড়ঘাটে সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে প্রধান শিক্ষকের হুমকি

ফাহিম হোসেন রিজু ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

সংবাদ প্রকাশের জেরে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার প্রতিনিধি জাতীয় দৈনিক বাংলা প্রতিদিন পত্রিকার সাংবাদিক আতিক হাসান সুমন ও ঘোড়াঘাট উপজেলা প্রতিনিধি দৈনিক তীতৃয় মাত্রা পত্রিকার সাংবাদিক ফাহিম হোসেন রিজু এবং ঘোড়াঘাট উপজেলা প্রতিনিধি সাপ্তাহিক জয় ভিশন পত্রিকার সাংবাদিক মোফাজ্জল হোসেন সহ হুমকি দিয়েছেন প্রধান শিক্ষক।

শনিবার (০৮ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার রাণীগঞ্জ বাজার এলাকায় বিভিন্ন জায়গায় হুমকির কথা বলে। এ ঘটনায় ওই রাতে ঘোড়াঘাট প্রেসক্লাবের সকল সদস্য বৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ প্রকাশ করেন।

অভিযুক্ত ওই প্রধান শিক্ষকের নাম সৈয়দ আখতারুজ্জামান।

তিনি উপজেলার রাণীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলার সিংড়া ইউনিয়ানের সাতপাড়া গ্রামের সৈয়দ আনসার ফকিরের ছেলে।

জানা যায়, গত ৫ মার্চ ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আখতারুজ্জামানের বিরুদ্ধে কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগ’ শিরোনামে জাতীয় দৈনিক বাংলা প্রতিদিন পত্রিকায় ও দৈনিক তীতৃয় মাত্রা পত্রিকায় এবং সাপ্তাহিক জয় ভিশন পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়। এর জের ধরে গত ৮ই মার্চ রাত ৯টার দিকে সাংবাদিক আতিক হাসান সুমন ও ফাহিম হোসেন রিজু এবং মোফাজ্জল হোসেনকে হুমকি দেন বলে অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক সৈয়দ আখতারুজ্জামানের বিরুদ্ধে।

অপর দিকে ওই বিদ্যালয়ের নিয়োগ প্রাপ্ত পরিচ্ছন্নতা কর্মী লাবলি বেগমের স্বামী জয়নাল আবেদিন সাংবাদিক আজহারুল ইসলাম সাথীর নামে থানায় অভিযোগ করেন এবং মারার হুমকি দেন বলে অভিযোগ উঠেছে।

জয়নাল আবেদিন উপজেলার সিংড়া ইউনিয়ানের নুরপুর গ্রামের আসান আলীর ছেলে।

শুধু তাই নয়, ফরহাদ কবির নামে একজন ব্যাক্তি ওই নিউজ প্রকাশের জেরে জাতীয় দৈনিক বাংলা প্রতিদিন পত্রিকার সম্পাদক কে কল করে অকেজো ভাষায় গালি-গালাজ করে ও হুমকি দেন যার সম্পূর্ণ কল রেকর্ড ধারণ করা হয়েছে।

এ বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, ফরহাদ কবির নামে ওই ব্যাক্তি, অভিযুক্ত প্রধান শিক্ষক সৈয়দ আখতারুজ্জামানের
দোসর।

এ ব্যাপারে আতিক হাসান সুমন বলেন, আমি আমার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হুমকির শিকার হয়েছি।

ফাহিম হোসেন রিজু বলেন, আমি সত্যতা যাছাই-বাছাই করে নিউজ করেছি।

মোফাজ্জল হোসেন বলেন, আমি আগে ভুক্তভোগীর ভিডিও ধারণ করি পরে স্থানীয়দের সাথে কথা বলি সবাই দুর্নীতির কথা বলে। এই জন্য আমি নিউজ প্রকাশ করেছি।

এই হুমকি শুধু মত প্রকাশের স্বাধীনতায় আঘাত নয়, বরং গণতন্ত্র ও আইনের শাসনের ওপর সরাসরি আঘাত। আমি আমার পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ও আতঙ্কের মধ্যে রয়েছি। আমি আশা করি, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনবে।
এ ঘটনায় উপজেলায় কর্মরত সাংবাদিকরা গভীর উদ্বেগ জানিয়েছেন।

ঘোড়াঘাট প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক তিস্তা পত্রিকার প্রতিনিধি আব্দুল গাফফার প্রধান ও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের সময়ের প্রতিনিধি সেলিম রেজা বলেন, প্রকাশিত সংবাদ নিয়ে কারো আপত্তি থাকলে সে বিষয়ে যথাযথ প্রক্রিয়ায় প্রতিবাদ করার সুযোগ আছে। সে সুযোগ কাজে না লাগিয়ে গণমাধ্যমকর্মীকে ব্যক্তিগতভাবে হুমকি-ধমকি দেওয়া অপরাধ। সুমন,ফাহিম এবং মোফাজ্জল ভাইকে হুমকি দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি।

Md Akash Hossain

Recent Posts

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকবে না, স্বরাষ্ট্রমন্ত্রী

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলা সীতাকুণ্ড উপজেলা জঙ্গল সলিমপুরে যারা বিভিন্ন কারণে বসতি…

16 hours ago

নোয়াখালীতে শেখ হাসিনা কে গালির প্রতিক্রিয়ায় এনসিপি নেতাকে জনতার গণধোলাই

ফখরুল আলম সাজু নোয়াখালীতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা কে কটুক্তি ও বিদ্রূপ করে গালাগালি…

16 hours ago

ঠাকুরগাঁওয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী নিখোঁজ

ফখরুল আলম সাজু ঠাকুরগাঁও জেলা সদর উপজেলার আকচা ইউনিয়নের বন্দরপাড়া এলাকায় ১ অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যুকে…

17 hours ago

বেগমগঞ্জে যুবককে পিটিয়ে হত্যার প্রতিবাদে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ

হাফিজুর রহমান নোয়াখালী জেলা বিশেষ প্রতিনিধি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামে জুবায়ের হোসেন…

17 hours ago

দুধিয়াবাড়ি এলাকায় রেললাইনের পাশে যুবকের মাথাকাটা মরদেহ, পকেটে মিললো চিরকুট

স্টাফ রিপোর্টার রংপুর: আজ (৩১ মে) রবিবার সকালে রংপুরের পীরগাছা উপজেলার দুধিয়াবাড়ি এলাকায় রেললাইনের পাশ…

17 hours ago

দিনাজপুরের ফুলবাড়ীতে গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে পিতা ও পুত্র আহত

মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় জমির বিরোধপূর্ণ অংশে ঝড়ের কারণে পড়ে যাওয়া…

17 hours ago

This website uses cookies.