সারাদেশ

ঘোড়াঘাটে তরমুজের দাম মধ্যবৃত্তের নাগালের বাহিরে

ফাহিম হোসেন রিজু ঘোড়াঘাট উপজেলা প্রতিনিধি:
শীতের জরাজীর্ণতা কাটিয়ে শুরু হয়েছে ফাল্গুনের উষ্ণ আবহাওয়া, সকালের সূর্য্যের তাপ জানান দিচ্ছে চৈত্রের তাপদাহ আসন্ন। এরেমধ্যে দিনাজপুরের ঘোড়াঘাটে উঠতে শুরু করেছে গ্রীষ্মকালের জনপ্রিয় ফল তরমুজ।

তাপদাহ পুরোপুরি শুরু না হলেও, রোজাদারদের আকৃষ্ট করছে এই ফল। কিন্তু দাম কিছুটা চড়া হওয়ায় দেখা দিয়েছে ক্রেতার আকাল। সরেজমিনে দেখা যায় পৌর শহরের ঘোড়াঘাট, ওসমানপুর বাজার, রাণীগঞ্জ বাজার, বলগাড়ী বাজার, ডুগডুগি বাজারসহ দেখা গেছে ফুটপাতে তরমুজের দোকান। থরে থরে সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন আকারের তরমুজ। তবে দাম বেশি হওয়ায় ক্রেতা কিছুটা কম। দোকানে কিছু কিছু ক্রেতা আসলেও দাম নাগালের বাহিরে থাকায় ঘুরে যাচ্ছেন।

কেউ কেউ চাহিদা ও দামের হিসেব কষে প্রয়োজন মত কিনছেন। ফলে আমদানী থাকেেলা জমে ওঠেনি তরমুজের বাজার। রাণীগঞ্জ বাজার তরমুজ ব্যবসায়ী মো. জয় প্রতি কেজি তরমুজ ৪০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি করছেন। তারা জানান, বরিশালে উৎপাদিত তরমুজ কয়েক হাত বদল হয়ে জয়পুরহাট মোকাম থেকে পিস ও মণ হিসেবে তারা কিনেছেন।

বেশি দামে কেনা তাই বেশি দামেই বিক্রি করতে হচ্ছে বলে জানান তিনি। আরেক তরমুজ ব্যবসায়ী হামিদ মিয়া বলেন, মাটির অবস্থান ভেদে অনেক সময় অপরিপক্ক তরমুজ সাইজে বড় হলেই বাজারজাত করা হয়। তবে এখানকার তরমুজ ভালো মাটির তাই পরিপক্ক। মৌসুমের প্রথমে যে কোন ফলের দাম একটু বেশি থাকে।

এদিকে তরমুজ ক্রেতা মাহিন ইসলাম বলেন, মৌসুমের নতুন ফল হলেও দাম কিছুটা বেশি। তাছাড়া কেজি দরে বিক্রি করছে অর্থাৎ একই দামতরমুজের খোসাও কিনতে বাধ্য হচ্ছি আমরা। আর এক ক্রেতা সাবু মিয়া বলেন, আগাম জাতের পরিপক্ক বলা হলেও বেশির ভাগ ক্ষেত্রে ভেতরে অপরিপক্ক সাদা বীজ দেখা যাচ্ছে।

ছেলে মেয়ের আবদারে বেশি দামে কিনতে হচ্ছে। আরেক ক্রেতা সিরাজুল আহমেদ বলেন, আগাম জাতের পরিপক্ক বলা হলেও বেশির ভাগ ক্ষেত্রে ভেতরে অপরিপক্ক সাদা বীজ দেখা যাচ্ছে। ছেলে মেয়ের আবদারে বেশি দামে কিনতে হচ্ছে।

editor

Recent Posts

পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র পায়নি ২৯ পরীক্ষার্থী প্রতিবাদে মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার রংপুর: পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেছেন…

34 minutes ago

রূপগঞ্জে জমি বিরোধে বিধবার দোকানে ভাঙচুর, ৭টিতে তালা দেওয়ার অভিযোগ

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা-তে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক বিধবার…

55 minutes ago

অনলাইন জুয়ায় টাকা হারিয়ে যুবকের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার রংপুর: পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন…

1 hour ago

নোয়াখালী-লক্ষ্মীপুরে তেলের সংকট ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না জ্বালানি

হাফিজুর রহমান, নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলে দেখা দিয়েছে চরম তেলের সংকট। বিভিন্ন…

2 hours ago

পরশুরামে স্কুল শিক্ষার্থী বৈদ্যুতিক শর্ট সার্কিটে মৃত্যু

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উত্তর কাউতলী বটতলায় ইসলামিয়া সিনিয়র…

1 day ago

নওগাঁয় খাবারের প্রলোভনে শিশুকে ধর্ষণ

ফখরুল আলম সাজু নওগাঁ জেলা বদলগাছী উপজেলা এ খাবারের প্রলোভন দেখিয়ে ১ শিশুকে ধর্ষণ ও…

1 day ago

This website uses cookies.