ব্রেকিং নিউজ

রামুর রাজারকুলে বিএনপির মতবিনিময় সভায় ইঞ্জিনিয়ার সহিদুজ্জামান

 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার-০৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান বলেছেন, আগামি জাতীয় নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষকে বিজয়ী করতে হবে। এদেশের সুখ ও সমৃদ্ধির জন্য বিএনপির মতো একটি জাতীয়তাবাদী দলই বেশি প্রয়োজন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে দেশ সমৃদ্ধ করে গেছেন, তেমনি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপিও দেশের সমৃদ্ধির জন্য কাজ করছে।

তিনি ধানের শীষকে বিজয়ী করতে এখন থেকেই প্রস্তুতি নেয়ার জন্য সাধারণ ভোটারদের প্রতি আহবান জানান।

ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান শনিবার (০৮ মার্চ) সারাদিন রামু উপজেলার রাজারকুল ইউনিয়নে গণসংযোগ শেষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন।

তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান ও সালাহউদ্দিন আহমদের নির্দেশনা মতো আমাদের কাজ করতে হবে। তাঁরা যখন যেভাবে নির্দেশনা দেবেন কক্সবাজারবাসি সেভাবেই ধানের শীষের জন্য কাজ করে যাবেন।

রাজারকুল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাজারকুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল্লাহ সিকদার। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুল আলম, রামু উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আকতার কামাল আজাদ, ঈদগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শওকত আলম, জেলা বিএনপির সদস্য জানে আলম ও কাউয়ারখোপ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোকতার আহমদ।

জেলা যুবদল নেতা রোকনুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন খুনিয়াপালং বিএনপি নেতা আবুল কালাম, ঈদগাঁও বিএনপি নেতা মোহাম্মদ কায়েস, মো. ফারুক প্রমূখ।

ইতোপূর্বে দুপুরে রাজারকুল ইউনিয়নের ছিকলঘাট জামে মসজিদে জোহরের নামাজ আদায় করেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান। পরে তিনি স্থানীয় কবর জিয়ারত করে স্থানীয় সাধারণ মানুষের সাথে গণসংযোগ শুরু করেন। তিনি একে একে ছিকলঘাট, বন্দরখিল, দিয়াং পাড়া, নয়া পাড়া, সিকদার পাড়া, হালদারকুল ও পঞ্জেগানা এলাকায় গণসংযোগ করেন। এসময় তিনি সাধারণ মানুষের সাথে কথা বলেন, তাদের খোঁজখবর নেন।

Md Akash Hossain

Recent Posts

পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র পায়নি ২৯ পরীক্ষার্থী প্রতিবাদে মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার রংপুর: পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেছেন…

2 hours ago

রূপগঞ্জে জমি বিরোধে বিধবার দোকানে ভাঙচুর, ৭টিতে তালা দেওয়ার অভিযোগ

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা-তে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক বিধবার…

3 hours ago

অনলাইন জুয়ায় টাকা হারিয়ে যুবকের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার রংপুর: পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন…

3 hours ago

নোয়াখালী-লক্ষ্মীপুরে তেলের সংকট ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না জ্বালানি

হাফিজুর রহমান, নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলে দেখা দিয়েছে চরম তেলের সংকট। বিভিন্ন…

3 hours ago

পরশুরামে স্কুল শিক্ষার্থী বৈদ্যুতিক শর্ট সার্কিটে মৃত্যু

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উত্তর কাউতলী বটতলায় ইসলামিয়া সিনিয়র…

2 days ago

নওগাঁয় খাবারের প্রলোভনে শিশুকে ধর্ষণ

ফখরুল আলম সাজু নওগাঁ জেলা বদলগাছী উপজেলা এ খাবারের প্রলোভন দেখিয়ে ১ শিশুকে ধর্ষণ ও…

2 days ago

This website uses cookies.