কৃষি

পেঁয়াজের ন্যায্যমূল্যের দাবিতে রাজবাড়ীতে চাষিদের মানববন্ধন

রাজবাড়ী জেলা প্রতিনিধি 

 

চলতি মৌসুমে রাজবাড়ীতে হালি পেঁয়াজ বাজারে উঠতে শুরু করলেও ন্যায্য মূল্য না পাওয়া যাচ্ছে না দাবি করে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন কৃষকরা।

শুক্রবার (৭ মার্চ) বিকেলে রাজবাড়ী সদর উপজেলার মুলঘর ইউনিয়নের এড়েন্দা মাঠে কৃষকরা এ মানববন্ধন করেন। পরে স্থানীয় সড়কে বিক্ষোভ করেন তারা।

মানববন্ধনে কৃষকরা বলেন, সার, বীজ, কীটনাষকসহ কৃষি উপকরণের দাম বেশি হলেও হালি পেঁয়াজের দাম পাচ্ছেন না তারা। এবার প্রতি মণ পেঁয়াজ ৯০০ থেকে ১১০০ টাকায় বিক্রি করতে হচ্ছে। নূন্যতম দুই হাজার টাকা মণ পেঁয়াজের দাম পেলে উৎপাদন খরচ উঠবে। তারা পেঁয়াজের ন্যায্য মূল্য নির্ধারণ ও বিদেশি পেঁয়াজ আমদানি বন্ধ রাখার দাবি করেন।

এসময় কৃষক আজিবর রহমান, আব্দুর রব মোল্লা, রফিকুল ইসলাম, হান্নান মণ্ডলসহ এলাকার অন্য কৃষকরা উপস্থিত ছিলেন।

রাজবাড়ী পেঁয়াজ উৎপাদনের তৃতীয় বৃহত্তম জেলা। সারাদেশের প্রায় ১৬ শতাংশ পেঁয়াজ এ জেলায় উৎপাদন হয়। এ বছর জেলায় সাড়ে ৩১ হাজার হেক্টর জমিতে পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৫ লক্ষ ১০ হাজার মেট্রিক টন।

 

Md Akash Hossain

Recent Posts

কুমিল্লায় স্বামীর কাছ থেকে গৃহবধূকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ

ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা হোমনায় স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে গৃহবধূকে (১৮) ধর্ষণকাণ্ডে তোলপাড়…

15 hours ago

ফুলগাজীতে ১ কোটি ৩ লক্ষ টাকার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি রফিকুল আলম মজনু

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা ফুলগাজী উপজেলায় প্রায় ১ কোটি ৩ লক্ষ…

15 hours ago

সুন্দরবনে গোলা-বারুদ সহ কুখ্যাত ডাকাত দলের সক্রিয় সদস্য‌ আটক

যখন সময় ডেস্ক রির্পোট: সুন্দরবন শ্যামনগর উপজেলার সাতক্ষীরা রেঞ্জে অস্ত্র ও গোলাবারুদ সহ কুখ্যাত ডাকাত…

15 hours ago

মুন্সীগঞ্জে বজ্রপাতে ২ জনের মৃত্যু

যখন সময় ডেস্ক রির্পোট: মুন্সীগঞ্জ জেলা টঙ্গীবাড়ী উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে ১ কিশোর ও যুবকের…

15 hours ago

রূপগঞ্জে পুলিশের অভিযানে নারী মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা ও হেরোইন

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ…

16 hours ago

পরশুরামে ঘটনা তদন্তে কমিটি কমিউনিটির ক্লিনিকের ঔষুধ মিলল সড়কে

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরামে রোগীদের জন্য সরকারের বরাদ্দকৃত কমিউনিটি ক্লিনিকের…

22 hours ago

This website uses cookies.