ঢাকা ১০:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রূপগঞ্জে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক নিহত দগ্ধ ২ জনের অবস্থা আশঙ্কাজনক পানি নিষ্কাশনের কালভার্টের মুখ বন্ধ করে জায়গা ভরাট ভোগান্তিতে কৃষকরা ফটিকছড়িতে ভিডিও ফাঁসের হুমকি দিয়ে নারীকে ব্ল্যাকমেইলে গ্রেফতার-৬ গ্রামে হাতে তৈরি লাচ্ছা সেমাই এখন ছড়াচ্ছে সুস্বাদ আর সম্ভাবনার গল্প ২৮ মার্চ রংপুরে জাতীয় সাংবাদিক সংস্থার সাংবাদিক ইনসার্ভিস ট্রিইনিং ও গুণীজন সংবর্ধনা ঝড়ো হাওয়া ও ভারি বৃষ্টিপাতে আলুক্ষেতের ব্যাপক ক্ষতি গুলিস্তানে নতুন টাকার বাজারে ম্যাজিস্ট্রেটের অভিযান, পালালেন ব্যবসায়ীরা, ঈদ সামনে রেখে কমিশন বাণিজ্যে ক্ষুব্ধ সাধারণ মানুষ ঝালকাঠির নলছিটিতে কিস্তির ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা স্বেচ্ছাসেবী সংগঠন সবুজ বাংলা ব্লাড ব্যাংক চন্দ্রগঞ্জ শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত তারাবো পৌরসভায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল, শ্রমিকদের অধিকার রক্ষায় ঐক্যের আহ্বান

পেঁয়াজের ন্যায্যমূল্যের দাবিতে রাজবাড়ীতে চাষিদের মানববন্ধন

রাজবাড়ী জেলা প্রতিনিধি 
  • আপডেট সময় : ১০:০৬:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫ ৫৪২ বার পড়া হয়েছে

পেঁয়াজের ন্যায্যমূল্যের দাবিতে রাজবাড়ীতে চাষিদের মানববন্ধন

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

রাজবাড়ী জেলা প্রতিনিধি 

চলতি মৌসুমে রাজবাড়ীতে হালি পেঁয়াজ বাজারে উঠতে শুরু করলেও ন্যায্য মূল্য না পাওয়া যাচ্ছে না দাবি করে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন কৃষকরা।

শুক্রবার (৭ মার্চ) বিকেলে রাজবাড়ী সদর উপজেলার মুলঘর ইউনিয়নের এড়েন্দা মাঠে কৃষকরা এ মানববন্ধন করেন। পরে স্থানীয় সড়কে বিক্ষোভ করেন তারা।

মানববন্ধনে কৃষকরা বলেন, সার, বীজ, কীটনাষকসহ কৃষি উপকরণের দাম বেশি হলেও হালি পেঁয়াজের দাম পাচ্ছেন না তারা। এবার প্রতি মণ পেঁয়াজ ৯০০ থেকে ১১০০ টাকায় বিক্রি করতে হচ্ছে। নূন্যতম দুই হাজার টাকা মণ পেঁয়াজের দাম পেলে উৎপাদন খরচ উঠবে। তারা পেঁয়াজের ন্যায্য মূল্য নির্ধারণ ও বিদেশি পেঁয়াজ আমদানি বন্ধ রাখার দাবি করেন।

এসময় কৃষক আজিবর রহমান, আব্দুর রব মোল্লা, রফিকুল ইসলাম, হান্নান মণ্ডলসহ এলাকার অন্য কৃষকরা উপস্থিত ছিলেন।

রাজবাড়ী পেঁয়াজ উৎপাদনের তৃতীয় বৃহত্তম জেলা। সারাদেশের প্রায় ১৬ শতাংশ পেঁয়াজ এ জেলায় উৎপাদন হয়। এ বছর জেলায় সাড়ে ৩১ হাজার হেক্টর জমিতে পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৫ লক্ষ ১০ হাজার মেট্রিক টন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পেঁয়াজের ন্যায্যমূল্যের দাবিতে রাজবাড়ীতে চাষিদের মানববন্ধন

আপডেট সময় : ১০:০৬:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫