Header Premium (728×90)

 

কবি শাহানূর রহমান

 

আমি নারী,হই দেবী হই অপ্সরী
হয়ে সুবাসিত,নীল নীলাম্বরী,
আমি চণ্ডাল হয়ে রাগিনী
আমি হিংস্র এক বাঘিনী!
অযথা যদি কেউ ছুঁতে চাস
করে দেবো তার সর্বনাশ!
আমি কন্যা,জায়া, জননী
স্নেহময়ী মা,ঘরকুনো গৃহিণী
আমি অগ্নি আমি বৃষ্টি
মানব জীবন করে যাই সৃষ্টি।
অচ্ছ্যুত করিস কেন ছুঁয়ে আমায়?
ছুটবো আমি, দেখি কে থামায়?
আমি প্লাবন, নই খরা,
শঙ্খনীল মোহনীয় অধরা।
কল্যাণময়ী জন্ম বিধাতার
আমি শকুন্তলা,আমি সৃষ্টি অবতার
প্রশ্ন তবে,আমি কোন সভ্যতার?
কালীর খড়গ, আমি বিনাশী অকল্যাণ!
আর কিছুটা ম্লান,নই সংসার বিবাগী
আমি নই বনলতা,করবী,কেতকী
অঞ্জলী দু’হাতে ঝরা ফুল আর কত কী…
অপয়া, পিশাচীনি,কুলটা আর ফেলানি,
চুপ করে থেকেছি কখনও কিছু বলিনি।
প্রাপ্তি হয়ত অনেক নামে
কোন ঠিকানায় বাস আমার,
কোন ধরাধামে?
ডাকে রাক্ষুসী হই অভিশপ্ত
আমি উদ্যত, আমি অসংযত,
মায়াবিনী মহাকাল,অসুরের অট্টহাসি
সাবিত্রী হয়ে যমের সর্বনাশী।
আমার আঁচলে নিশান উড়াবো
কেড়ে নিবো আকাশের সব নীল
উড়ে উড়ে, উড়ে যেতে চাই হয়ে,
সোনালি পাখার উড়ন্ত গাঙচিল।
অষ্টাদশী কায়ায় অগ্নি ধারণ করি
তাণ্ডবে উচ্ছ্বাস আমি উর্মি প্রলয়ঙ্করী,
আমি মানব,অহংকার আমার দৃষ্টিতে
আষাঢ়, শ্রাবণ, বরষা হয়ে সিক্ত
ভিজবো অঝোর বৃষ্টিতে।

Md Akash Hossain

Share
Published by
Md Akash Hossain

Recent Posts

শাশুড়ির পরকীয়া ফাঁস করে দেওয়ায় গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা

ফখরুল আলম সাজু সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় শাশুড়ির পরকীয়া গৃহবধূ দেখে তা ফাঁস করে দেওয়ায়…

6 hours ago

হোমনায় ৬০ কেজি গাঁজা সহ প্রাইভেট কার জব্দ, চালক পলাতক

মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলা হোমনা থানা সাদ্দাম বাজার এলাকায় অভিযান চালিয়ে ৬০…

7 hours ago

ফুলগাজীতে পুলিশের অভিযান ইয়াবা সহ আটক-২

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা ফুলগাজী উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে ৫ পিস…

9 hours ago

কুমিল্লায় র‌্যাবের অভিযানে অস্ত্রধারী সন্ত্রাসী বিদেশী পিস্তল সহ গ্রেফতার-১

ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা নগরীর ২য় মুরাদপুর এলাকায় অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তল ও…

9 hours ago

অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে দেশসেরা তালিকায় কুমিল্লা জেলা পুলিশ, ৩য় স্থান অর্জন করল

ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার ও অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে…

9 hours ago

আবহাওয়া অফিসের নতুন বার্তা ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখী ঝড়

যখন সময় ডেস্ক রির্পোট: মে মাসের দ্বিতীয়ার্ধে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে,…

9 hours ago

This website uses cookies.