কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় আট রোহিঙ্গার যাবজ্জীবন কারাদণ্ড
কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় মিয়ানমারের আট রোহিঙ্গা নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বাংলাদেশের একটি আদালত।
পাশাপাশি তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৫ এর বিচারক নিশাত সুলতানা আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণাকরেন।কক্সবাজারের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, মোহাম্মদ ধইল্ল্যা, রবি আলম, মোহাম্মদ আলম, মোহাম্মদ শফিকুল, মোহাম্মদ নুর, নুরে আলম, আলী আহমদ ও নুরুল আমিন।
রাষ্ট্রপক্ষের এই আইনজীবী বলেন, ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর ভোরে টেকনাফ উপজেলার সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন এলাকায় মাছ ধরার একটি ট্রলারের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা থামার নির্দেশ দেন। ট্রলারটির চালক দ্রুত চালিয়ে পালানোর চেষ্টাকালে ধাওয়া দিয়ে ৮ জনকে আটক করা হয়। সে সময় তাদের প্রত্যেকের কাছ থেকে ২৫ হাজার করে মোট দুই লাখ ইয়াবা পাওয়া যায়।
ওই ঘটনায় কোস্টগার্ডের এক সদস্য বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় ৮ জনকে আসামি করে মামলা দায়ের করেন। পরের বছরের ২ ফেব্রুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন। ২০২১ সালের ১৮ মার্চ আদালত এই মামলায় অভিযোগ গঠন করেন।
ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা শাসনগাছা–বুড়িচং–ব্রাহ্মণপাড়া সড়কে অবৈধভাবে জিবি নামে চাঁদা আদায়ের প্রতিবাদে বিক্ষোভ ও…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলার কর্ণফুলী থানাধীন মইজ্জারটেগ সিডিএ আবাসিক এলাকায় চলমান ১টি…
যখন সময় ডেস্ক রিপোর্ট: আওয়ামী ও দোসর দালাল নারায়ণগঞ্জ জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ পরিচালক…
মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাহনা এলাকায় মাদকদ্রব্যের ব্যবহার ও পাচার রোধে…
ফখরুল আলম সাজু ১ মে, শুক্রবার ২০২৬ গণমাধ্যম ও সাংবাদিকতায় নতুন ইতিহাস সৃষ্টি করতে হবে,…
ফখরুল আলম সাজু সিলেট জেলা কানাইঘাট উপজেলায় স্বামীর ছুরিকাঘাতে ফারহানা বেগম নামে গৃহবধূ ৩ সন্তানের…
This website uses cookies.