Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

পবিত্র রমজান, ঈদুল ফিতর এবং অন্যান্য ছুটির কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো টানা ৪০ দিন বন্ধ

স্টাফ রিপোর্টার রংপুর

পবিত্র রমজান, ঈদুল ফিতর এবং অন্যান্য ছুটির কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো টানা ৪০ দিন বন্ধ থাকবে। শিক্ষাপঞ্জি অনুযায়ী, আজ
(২ মার্চ) রবিবার থেকে এই ছুটি শুরু হয়েছে এবং আগামী ৮ এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠানগুলো পুনরায় খুলবে। এই ছুটি সরকারি ও বেসরকারি সব পর্যায়ের স্কুলের জন্য প্রযোজ্য।

শিক্ষাপঞ্জি বিশ্লেষণ করে দেখা গেছে, পবিত্র রমজান মাস, শুভ দোলযাত্রা, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, শবে কদর এবং ঈদুল ফিতরের ছুটি (২ মার্চ ) রবিবার থেকে শুরু হয়ে ৮ এপ্রিল পর্যন্ত চলবে।

পবিত্র রমজান শুরু হয়েছে আজ (২ মার্চ) রবিবার।
গত ২৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার এবং (১ মার্চ) শুক্রবার ও শনিবারের ছুটি থাকায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সর্বশেষ ক্লাস হয়েছে ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার এর ফলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো টানা ৪০ দিন বন্ধ থাকবে।

শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধানরা জানিয়েছেন, ছুটির ঘোষণা দেওয়ার পর রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইতোমধ্যে ছুটির নোটিশ টানানো হয়েছে। চলতি বছরে রমজান ও ঈদুল ফিতরের ছুটির সঙ্গে এসএসসি পরীক্ষার ছুটি মিলে যাওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো দীর্ঘ ছুটিতে যাচ্ছে। তবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পরীক্ষার ফাঁকে ফাঁকে ক্লাস নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে, চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১০ এপ্রিল থেকে শুরু হবে। যেসব শিক্ষা প্রতিষ্ঠান পরীক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে সেসব প্রতিষ্ঠানে টানা ২ মাস ১০ দিন ছুটি থাকবে বলে শিক্ষাপঞ্জি বিশ্লেষণ করে দেখা যায়।

Md Akash Hossain

Recent Posts

গাউসুল আজম সুপার মার্কেটের এজিএম স্থগিত, অভিযোগে উত্তপ্ত পরিস্থিতি

ফখরুল আলম সাজু ঢাকা রাজধানীর নীলক্ষেত এলাকার গাউসুল আজম সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী বহুমুখী…

2 hours ago

কদমতলীতে সংঘর্ষে আহত পরিবহন শ্রমিকের মৃত্যু

ফখরুল আলম সাজু সিলেট জেলা শহরের দক্ষিণ সুরমার কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে পরিবহণ শ্রমিকদের সংঘর্ষে…

3 hours ago

রূপগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জে খেলাধুলা করতে গিয়ে পুকুরের পানিতে পড়ে ফারিহা (১২)…

3 hours ago

সীতাকুণ্ডে ভাঙ্গারী দোকানে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত-১

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ১টি ভাঙারি দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আরমান (২৫)…

4 hours ago

ফুলগাজীতে ছাগল চুরির মামলায় ৩ জন গ্রেফতার

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা ফুলগাজী উপজেলা আনন্দপুর ইউনিয়নে ছাগল চুরির ঘটনায়…

4 hours ago

বারপাড়ায় যুবকের নেশার ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য

যখন সময় নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ বন্দরের মুছাপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের বারপাড়া গ্রামে তিলক নামে…

4 hours ago

This website uses cookies.