রাজনীতির আগে আমার সত্তা—আমি একজন মুসলমান: হাসনাত আব্দুল্লাহ
মোঃমকবুলার রহমান স্টাফ রিপোর্টার নীলফামারী
হাসনাত আব্দুল্লাহর সাম্প্রতিক বক্তব্য তার রাজনৈতিক ও ধর্মীয় পরিচয়ের মধ্যে সুস্পষ্ট অগ্রাধিকার প্রতিফলিত করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে তিনি স্পষ্ট করেছেন যে, রাজনীতির চেয়ে তার মুসলমান পরিচয়ই প্রথম ও প্রধান।
১ মার্চ, তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন—
“রাজনীতির আগেও আমার পরিচয়, আমি একজন মুসলমান। আমি আমার এই পরিচয় ধারণ করি, সবসময় করেই যাবো। আমার বিশ্বাসকে কিংবা আমার দেশের মানুষের বিশ্বাসকে আঘাত করে কোনো রাজনীতি আমি কখনও করবো না। স্পষ্ট কণ্ঠে জানিয়ে দিতে চাই, ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী কিছুই আমার বা আমাদের রাজনীতিতে কখনও জায়গা পাবে না।”
তার বক্তব্যে ভুল স্বীকারের এক বিরল উদাহরণও পাওয়া যায়। তিনি আরও লেখেন—
“যা হয়েছে, সেটা ছিলো একটি অনিচ্ছাকৃত ভুল। আমরা নির্ভুল নই। কোনো ভুল করলে আপনারা আমাদের নিজের ভাই মনে করে ভুল ধরিয়ে দেবেন, এবং ‘যদি’, ‘কিন্তু’, ‘অথবা’ ব্যতিত আমরা আমাদের ভুল সংশোধন করে নিবো।”
এই বক্তব্যে একদিকে যেমন ধর্মীয় মূল্যবোধের প্রতি তার অবিচল নিষ্ঠার প্রতিফলন ঘটে, অন্যদিকে রাজনৈতিক শুদ্ধতার প্রতি দায়বদ্ধতার ইঙ্গিতও স্পষ্ট হয়। জনগণের মতামতকে সম্মান জানিয়ে ভুল স্বীকারের মনোভাব রাজনৈতিক মহলে ইতিবাচক আলোচনার জন্ম দিতে পারে।
ফখরুল আলম সাজু বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছেন…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলার পতেঙ্গা এলাকায় কোস্ট গার্ড এর বিশেষ অভিযান চালিয়ে…
তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা সোনাগাজী পৌরসভার ময়লা-আবর্জনা মতিগঞ্জ ইউনিয়নের ঘনবসতিপূর্ণ এলাকায়…
মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচংয়ে এক পুলিশ সদস্যকে দায়িত্ব পালনকালে কুপিয়ে জখম করেছে…
ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া উপজেলা উত্তর তেতাভূমি এলাকায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৮০…
ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা বরুড়া উপজেলায় ১ নারকীয় ঘটনায় মাত্র ৬ বছর বয়সী ১টি…
This website uses cookies.