রূপগঞ্জে মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণকে কেন্দ্র করে জামায়াতের মিছিল
সিফাতুল মারুফ নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে মিছিল করেন জামায়াতে ইসলামী। শুক্রবার ( ২৮ ফেব্রুয়ারি ) দুপুরে রূপগঞ্জ উপজেলা জামাতের ব্যবস্থাপনায় ভুলতা গাউছিয়া এলাকায় এ মিছিলে অংশগ্রহণ করেন জামায়াতের নেতা–কর্মী ও সমর্থকেরা।
মিছিলটি ভুলতা গাউছিয়া স্টেশন মসজিদের সামনে থেকে শুরু হয়ে ঢাকা- সিলেট মহাসড়কের গোলাকান্দাইল, সাওঘাট হয়ে গাউছিয়া গোল চত্বরে এক পথ সভার মাধ্যমে শেষ হয়।
সংক্ষিপ্ত পথসভায় নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মমিনুল হক সরকার বলেন, রমজানের পবিত্রতা রক্ষায় সরকারের দৃষ্টি আকর্ষণ করতে বলতে চাই। আপনাদের মনিটরিং সেল কার্যকর করুন। দ্রব্যমূল্য যারা বৃদ্ধি করে তাদেরকে নিয়ন্ত্রণ ও আইনের আওতায় এনে মাহে রমজানে রোজাদারদের স্বস্থির নিঃশ্বাস নেওয়ার ব্যবস্থা করুন।
মমিনুল হক সরকার আরো বলেন, দেশ দ্বিতীয় বার স্বাধীন হওয়ার ৭ মাস অতিবাহিত হতে চললেও আমাদের প্রিয় নেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া হয় নাই। এই রমজানের মধ্যেই কারাবন্দি আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করেন তিনি।
জামায়াতের এ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন ঢাকার ওয়ারী পশ্চিম থানার শুরা ও কর্ম পরিষদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আনোয়ার হোসাইন মোল্লা, নারায়ণগঞ্জ জেলা জামাতের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইশরাফিল হোসাইন, উপজেলা দক্ষিণ আমির সাইফুল ইসলাম সিরাজী, সেক্রেটারি আনিসুর রহমান, রূপগঞ্জ উপজেলা উত্তর আমির আব্দুল মজিদ,সেক্রেটারি খাইরুল ইসলাম, রূপগঞ্জ পশ্চিম আমির মাওলানা ফারুক আহমেদ, সেক্রেটারি মো: হানিফ ভূঁইয়া প্রমুখ।
মোঃ পলাশ সালমান, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলা বাজিতপুর উপজেলার হালিমপুর গ্রামের ইন্দুর দাইর এলাকার…
যখন সময় ডেস্ক রির্পোট: রাজবাড়ীর পাংশা উপজেলার যশাই ও পাট্টা ইউনিয়নে পৃথক দুটি খালের পুনঃখনন…
স্টাফ রিপোর্টার রংপুর রংপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি'র) অফিসার ও সঙ্গীয় ফোর্স এর একটি…
ফখরুল আলম সাজু ঢাকা রাজধানীর নীলক্ষেত এলাকার গাউসুল আজম সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী বহুমুখী…
ফখরুল আলম সাজু সিলেট জেলা শহরের দক্ষিণ সুরমার কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে পরিবহণ শ্রমিকদের সংঘর্ষে…
মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জে খেলাধুলা করতে গিয়ে পুকুরের পানিতে পড়ে ফারিহা (১২)…
This website uses cookies.