কুড়িগ্রামে সাবেক এমপির ভাতিজা তাজুল আট
রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় সাবেক এমপির ভাতিজা ও আওয়ামী লীগ নেতা তাজুল ইসলামকে (৫৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে আটক তাজুল ইসলামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার রাতে উলিপুর পৌর শহরের দত্ত সুপার মার্কেটের সামন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আটক তাজুল ইসলাম সাবেক এমপি অধ্যাপক এমএ মতিনের ভাতিজা পৌর আওয়ামী লীগের ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও উপজেলার রামদাস ধনিরাম এলাকার আব্দুল মজিদ মাস্টারের ছেলে।
জানাযায়, হাসিনা দেশ ত্যাগের আগে ১৮ জুলাই দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ এবং মসজিদুল হুদা সংলগ্ন এলাকা থেকে কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা ও মারধর করা হয়। এঘটনার পর ২১ নভেম্বর মোসাব্বির হোসেন নামের এক শিক্ষার্থী বাদী হয়ে ৪৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৮০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।
উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, আসামিকে মঙ্গলবার রাতে আটকের পর আজ দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
ফখরুল আলম সাজু ফেনী জেলা ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের ফেনাপুষ্করনী ৯ নং ওয়ার্ড যুবলীগ সাধারণ…
দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উন্নয়ন, জনসেবা ও গণমাধ্যমের দায়িত্বশীল…
তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনীতে অরাজনৈতিক সংগঠন হেযবুত তওহীদ নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে…
যখন সময় ডেস্ক রিপোর্ট: যশোর জেলা স্থলবন্দর বেনাপোলে জাতীয় নাগরিক পার্টি "এনসিপি" এর মুখ্য সমন্বয়ক…
স্টাফ রিপোর্টার রংপুর: আজ (৩ জুন) বুধবার বিকেলে ঠাকুরগাঁওয়ের নবগঠিত ভূল্লী উপজেলার কুমারপুর উচ্চবিদ্যালয় মাঠে…
মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত সহীহ কুরআন…
This website uses cookies.